November 19, 2026, 5:35 am
Title :
সীতাকুণ্ডে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী গ্রামীণ নবান্ন মেলা নওগাঁর মহাদেবপুরে স্বামীর নির্মম ও পাষবিক নির্যাতনে গৃহবধূর মর্মা মৃত্যু নওগাঁর পোরশায় ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ ফুলবাড়ীতে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাটখিল জামায়াতে নেতৃত্বে পরিবর্তন, উপজেলা আমির আক্তার হোসেন, পৌরসভায় নূর হোসেন রিয়াজ নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ দলের সক্রিয় নেতা গ্রেফতার, রয়েছে ৫টি গ্রেফতারি পরোয়ানা নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নওগাঁ সদরের শৈলগাছীতে বিএনপির সাধারণ সম্পাদক মহসিন ইসলামের উদ্যোগে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত নওগাঁয় ঐতিহাসিক যোগীর ঘোপের ৩০০ বিঘা সম্পত্তি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন

কেশবপুরে ১৫ অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

  • Update Time : Tuesday, September 19, 2023
  • 358 Time View

 লিপি খাতুন,কেশবপুর(যশোর): কেশবপুরে ১৫ জন গরীব ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ৩০টি ছাগল বিতরণ হয়েছে। সোমবার ১৮ সেপ্টেম্বর সকালে উপজেলার বড়েঙ্গা ¯স্লুইস গেট সংলগ্ন ঈদগাহ ময়দানে সম্মিলনী সেবা সংস্থার উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।সম্মিলনী সেবা সংস্থার সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে ও সংস্থার পরিচালক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ নূর আল আহসান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অসহায়দের মাঝে ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য আব্দুল হালিম, ৫ নং মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের নির্বাহী অফিসার সাঈদুল আলম, স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান বাচ্চু ও নাসরিন পারভিন। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়নের কর্ন্দপপুর, বড়েঙ্গা, মাগুরখালী, বসুন্তিয়া গ্রামের ১৫ অসহায় পরিবার বিনামূল্যে দুটি করে ছাগল পেয়ে খুশি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST