November 24, 2026, 5:02 am
Title :
কোটচাঁদপুরে মহিলা জামায়াত প্রার্থী সালমা খাতুন ও স্বামীর ওপর হামলার অভিযোগ পীরগঞ্জে ক্যাডেট সুমন -সুজন একাডেমির আত্মপ্রকাশ শিক্ষার্থীদের মাঝে নতুন স্বপ্ন চৌগাছার বহুল আলোচিত ৬০০-৭০০ বছরের প্রাচীন তেঁতুল গাছটি ভেঙে পড়েছে পেটের দায়ে ধান কাটতে এসে ফিরতে হচ্ছে খালি হাতে, সবই কপাল রাতভরের হটাৎ বৃষ্টিতে কৃষকদের মনে কালো মেঘের ছটা, রবিশস্য পিছিয়ে পড়ার আশংকা। নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নওগাঁর মান্দায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রান গেলো যুবকের সীতাকুণ্ডে সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমের কৃষ্ণ মন্দির উদ্দ্যেগে অন্নকুট মহোউদসব পালিত সীতাকুণ্ডে ওয়ারেন্টভুক্ত আসামী সাবেরা খাতুন কে ধরতে গেলে পুলিশ দেখে আসামির স্বামীর স্ট্রোক করে মৃত্যু চাটখিলে শতবর্ষী চলাচলের রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা

দুবাই বিমান বন্দরে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপির সাথে সৌজন্য সাক্ষাত দুবাই বঙ্গবন্ধু পরিষদ ও প্রবাসি রাঙ্গুনিয়া সমিতির নেতৃবৃন্দ

  • Update Time : Friday, May 12, 2023
  • 399 Time View

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই তথ্য ও সম্প্রচার মন্ত্রী ,বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড.হাসান মাহমুদ এম পি সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিতব্য ‘ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামে’ এ অংশ নিতে যাওয়ার সময় গত বৃহস্পতিবার (১১ মে ‘২৩) দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রাবিরতি কালে ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু পরিষদ দুবাই আবুধাবী কমিটি ও প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল,দুবাই নিযুক্ত কনসাল জেনারেল বি এম জামাল হোসেন,বঙ্গবন্ধু পরিষদ আবুধাবীর কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তালুকদার, আমিরাতে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই ও উত্তর আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার,আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের যুগ্ন সম্পাদক মঈন উদ্দিন, কোষাধ্যক্ষ আবু তাহের, প্রচার সম্পাদক সাজ্জাদুর ইসলাম রুবেল ,দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন চৌধুরী , ক্রীড়া সম্পাদক রিয়াদ বিন রাজু ,সাইফুল ইসলাম হারুন ,ইমদাত হোসেন, জোবাদুল করিম ,খোরশেদুল আলম , মোহাম্মদ খোরশেদ , মোহাম্মদ এরশাদ ,মালেক আবদুল্লাহ ,আমিরাতে আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও লক্ষীপুর রামগন্জ উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি শামসুল হক মিজান,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস,ব্যবসায়ী সাইফুল আলম সহ নেতৃবৃন্দরা উপস্হিত থেকে শুভেচ্ছা জানান । এ সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিশ্ব নেতৃবৃন্দ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতির প্রশংসায় পঞ্চমুখ। প্রবাসী বাংলাদেশিরা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে এই অগ্রগতিতে অসামান্য ভূমিকা রেখে চলেছে। দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতেও তাদের অবদান রয়েছে। দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তাই আপনারা দেশের উন্নয়নে কাজ করবেন। তিনি দেশের ভাবমূর্তি উজ্জ্বলে কাজ করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।খবর বাপসনিউজ। ছবি ক্যাপশন : দুবাই বিমান বন্দর ভিআইপি লাউঞ্জে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপির সাথে সৌজন্য সাক্ষাত করেন বঙ্গবন্ধু পরিষদ ও প্রবাসি রাঙ্গুনিয়া সমিতির নেতৃবৃন্দ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST