1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
পোরশায় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক
June 17, 2026, 4:32 am
Title :
চৌগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও বৃক্ষ রোপণ পোরশায় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক মিথ্যা অভিযোগে আদালতের কর্মচারীকে হয়রানি, ‘উড়ো চিঠির’ নেপথ্যে কারা? সংসদ সদস্য টিপুর পক্ষ থেকে ১১৭ টি অসহায় পরিবারের মাঝে শুকনো খাবারের প্যাকেট বিতরণ মামলা করে ‘আমার বাল তুলবি তোরা’ জনসম্মুখে অশ্লীল অঙ্গভঙ্গি, অবশেষে গ্রেফতার আসামি মতিন নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা নওগাঁয় সম্পত্তির লোভে বৃদ্ধ মাকে নির্যাতন: কুলাঙ্গার দুই ছেলে গ্রেফতার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস নওগাঁর বহুল পরিচিত আমবাটি বাজার বনিক কমিটির বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত নওগাঁয় ব্যবসায়ী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

পোরশায় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

  • Update Time : মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
  • 28 Time View

শান্তি আক্তার, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টায় পোরশা থানাধীন গাংগুরিয়া ইউনিয়নের গাংগুরিয়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রয়কালে মোঃ ইব্রাহিম (৩০) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করে। পুলিশ জানায়, আটক ইব্রাহিমের বাড়ি পোরশা উপজেলার গোবিরাকুড়ি গ্রামে। তল্লাশিকালে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পোরশা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST