1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
যশোরে রামনগর ইউনিয়নে কোতয়ালী মডেল থানার ওসি জনাব আব্দুর রাজ্জাক’র পূজা মন্দির পরিদর্শন
June 10, 2026, 12:50 am
Title :
সমাজ গঠনে স্বেচ্ছাসেবা সময়ের এক অনিবার্য দাবি নওগাঁর বদলগাছি জনস্বাস্থ্য অফিসের গাছ নিখোঁজের ঘটনায় নতুন মোড়: চাঁদা দাবির অভিযোগ, তদন্তে উঠে আসছে নানা তথ্য ধামইরহাটে তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে টাঙ্গাইল থেকে যুবক গ্রেপ্তার ব্যাকডেটের নিয়োগে এমপিও বাণিজ্যের অভিযোগ নওগাঁর মহেশপুর জুনিয়র স্কুলে চার শিক্ষক নিয়োগ নিয়ে তোলপাড়, তদন্তে ঘুষ লেনদেনেরও অভিযোগ প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাসে আমাদের দায়িত্ব নারী ও কিশোরী বান্ধব পরিবেশ চাই নওগাঁয় ভ্যান চালক বেলাল হোসেনের উদ্যোগে পড়ুয়াদের মাঝে কলম ও টিফিন বিতরণ। নিয়ামতপুরে পুলিশ সুপারের সঙ্গে শিক্ষার্থীদের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে ওয়ান স্টপ সলিউশন সেন্টার স্থাপনের সম্ভাবনা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নওগাঁয় মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযান: ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোরে রামনগর ইউনিয়নে কোতয়ালী মডেল থানার ওসি জনাব আব্দুর রাজ্জাক’র পূজা মন্দির পরিদর্শন

  • Update Time : সোমবার, অক্টোবর ২৩, ২০২৩
  • 284 Time View

কল্যাণ রায়, বিশেষ প্রতিনিধি যশোর সদর উপজেলার ১১ নং রামনগর ইউনিয়নে সনাতন ধর্মালম্বীদের বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল রবিবার রাতে খরিচাডাঙ্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন, কোতয়ালী মডেল থানার ওসি জনাব আব্দুর রাজ্জাক। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, কোতয়ালী মডেল থানার ওসি তদন্ত এ কে এম সফিকুল আলম চৌধুরী, জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল, কুয়াদা দারুচছুন্নাহ ফাজিল মাদ্রাসার সভাপতি রানা হোসেন, ০৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দরা। খরিচাডাঙ্গা সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন কালে কোতয়ালী মডেল থানার ওসি জনাব আব্দুর রাজ্জাক বলেন, সনাতন ধর্মালম্বীদের শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠানে সকলে সার্বিক সহযোগিতা করবেন। যদি কেউ উশৃঙ্খল আচরণ করেন তাহলে সে যেই হোন না কেন তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আহবান করেন।অনুরূপভাবে সদর উপজেলার রামনগর ইউনিয়নে শারদীয় দুর্গা পূজার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন, ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ। পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন, রামনগর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যবৃন্সদহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা। খরিচাডাঙ্গা সার্বজনীয় পূজা মন্দিরে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন যশোর কোতয়ালী মডেল থানা এস আই তহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সদস্যবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST