
সুজন বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ মাগুরায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ২৮ হাজার পিস ইয়াবা, ০৪ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রয়ের নগদ ১৯,৫৮,১০০ টাকা, টাকা গননার মেশিন, ০৪ টি ল্যাপটপ, প্রেস বুম মাইক্রফোনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্প। এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের আভিযানিক দল ০৮ অক্টোবর রাত সাড়ে এগারোটার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার সদর থানাধীন পৌরসভার ০৯ নং ওয়ার্ডের কলেজ পাড়ার সপ্ন বিলাস বাড়ির ৪র্থ তলায় একটি রুমে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ২৮০০০ পিছ ইয়াবা সহ মাদক বিক্রয়ের নগদ টাকা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি ঝিনাইদহের শৈলকুপার উপজেলার মালিপাড়া গ্রামের মোস্তফা শেখে ছেলে মোঃ রাশেদ শেখ। এসময় মাদক ব্যবসায়ীর মূলহোতা ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ি গ্রামের দ্বীপ্ত কুমার বিশ্বাস সুমন এসআরবি’র উপস্থিতি টের পেয়ে সু কৌশলে পালিয়ে যায়।
Leave a Reply