
রিজওয়ান নওগাঁ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম পবিত্র আবির্ভাব তিথি ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে বিশ্বশান্তি ও দেশমাতৃকার কল্যাণ কামনায় নওগাঁর পত্নীতলায় এক বর্ণাঢ্য ও ঐতিহাসিক মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মহাস্বাড়ম্বরে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত শুক্রবার (৪ সেপ্টেম্বর, ২০২৬) দুপুর ২টায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পত্নীতলা উপজেলা শাখার উদ্যোগে এ জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবুজ সাহার সভাপতিত্বে এবং শংকর চক্রবর্তীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা ঘটে। মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক ও পত্নীতলার সাবেক তিনবারের সফল সংসদ সদস্য মোঃ সামসুজ্জোহা খান জোহা। তিনি তাঁর বক্তব্যে সম্প্রীতি ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: মোঃ আবদুল্লাহ আল ফারুক – সাধারণ সম্পাদক, পত্নীতলা উপজেলা বিএনপি উৎপল সাহা – সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট উত্তম সাহা, উদয় হালদার ও প্রফেসর যামিনী কান্ত সুবোধ ওরাওঁ – সভাপতি, জাতীয় আদিবাসী পরিষদ বাসুদেব তিজ্ঞা – সাধারণ সম্পাদক, জাতীয় আদিবাসী পরিষদ শুনিরাম মিনজেসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মঙ্গল শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৭ থেকে ৮ হাজার পুণ্যার্থী ও ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবের নগরীতে পরিণত হয়। পরমেশ্বর শ্রীকৃষ্ণের কৃপা ও বিশ্বশান্তির প্রার্থনার মধ্য দিয়ে বর্ণাঢ্য এই শোভাযাত্রার সমাপ্তি ঘটে।
Leave a Reply