1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ধর্ম পালনে কোনো ধরণের মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী
September 6, 2026, 12:52 pm
Title :
দত্তনগর মথুরা ফার্মে রাতের আঁধারে পাকা ধান চুরি ​ শিশু অধিকার লঙ্ঘনের বহুমাত্রিক চালিকাশক্তি ও আমাদের করণীয় মানবতার মূর্ত প্রতীক সাংবাদিক আলমগীর নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মজয়ন্তী উদযাপিত মান্দায় ১৫০ লিটার ওয়াশ চোলাইমদ উদ্ধার, গ্রেপ্তার ১ নওগাঁয় অপরাধ নিয়ন্ত্রণে ‘এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স ও সাইবার ল্যাব’ উদ্বোধন নওগাঁয় বাংলাদেশ প্রেসক্লাব জেলা শাখার মাসিক মিটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে মানবাধিকার সংগঠনের পক্ষে খাবার বিতরণ বিশ্ব আদিবাসী নারী ও কন্যাশিশু দিবস ২০২৬: অধিকার, সহনশীলতা ও সমতলের প্রান্তিক আখ্যান বাক্‌স্বাধীনতা যেন হ্রাস পেয়ে যাচ্ছে

ধর্ম পালনে কোনো ধরণের মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
  • 23 Time View

সুজন বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে, অকুতোভয়ে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছে। ধর্ম পালনে বা আচার-অনুষ্ঠানে কোনো ধরণের বাধা বিপত্তি বা মাস্তানির কোনো সুযোগ দেওয়া হবে না। যারা এ ধরণের কাজে যুক্ত হবে, তথ্য পাওয়া মাত্রই তাদের আইনের আওতায় আনা হবে।’  শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা রামগোপাল মন্দির চত্বরে পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘৫ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। অশুভ শক্তি ও সকল অপশক্তির বিনাশের উদ্দেশ্যে তার জন্ম হয়। আমরা অশুভ শক্তি, দেশের সকল অপশক্তির বিরুদ্ধে যখন কাজ করব, কথা বলব, আমি বিশ্বাস করি আপনারা আমাদের পাশে থাকবেন।’ এ সময় মন্ত্রী বলেন, ‘শ্রীকৃষ্ণের এ জন্মতিথিতে আপনাদের যে আনন্দ উৎসব, ভক্তি-শ্রদ্ধা, আবেদন-নিবেদন, ধর্মের প্রতি আপনাদের যে আস্থা-বিশ্বাস সেই জায়গাটাতে আপনাদের সাথে আমি সংহতি প্রকাশ করতে এসেছি। আপনারা আপনাদের উৎসব পালন করবেন সরকার আপনাদের পাশে আছে।’ এসময় তিনি ধর্ম পালনে সুন্দর পরিবেশ বজায় রাখার ব্যাপারে সরকারের দৃঢ় অবস্থান রয়েছে জানিয়ে উপস্থিত সকলকে তিনি আশ্বস্ত করেন। পরে জন্মাষ্টমীর উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নেন আইনমন্ত্রী। শোভাযাত্রাটি শৈলকুপা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমে মজিদ, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমান সহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST