1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূইয়া প্রয়ান
June 24, 2026, 3:56 pm
Title :
নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্যান্সারের সঙ্গে লড়াই, তবুও মিলছে না পৈতৃক সম্পত্তি—রামুতে অসহায় নারীর অভিযোগ কোটচাঁদপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পার্থ কুমার দাস নাম রাখলেন আব্দুল্লাহ আল এহসান

বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূইয়া প্রয়ান

  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২৭, ২০২৩
  • 310 Time View

 

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

দীর্ঘ ১১ মাস ১৪দিন জ্ঞানহীন(কোমায়) থাকার পর গত শনিবার ,২৫ এপ্রিল’২৩ ভোর ৪টায় বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূইয়া(৭৬) নিউইয়র্ক সিটির ফ্লাশিং হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। প্রসংগত উল্লেখ্য, ভোলা জেলার কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন গত বছর ১১ মে’২২ সকাল সাড়ে ১১টায় জামাইকার হিলসাইড এভিনিউ দিয়ে পথ চলার সময় একজন দুস্কৃতিকারীর ধাক্কায় গুরুতরভাবে আহত হয়ে দীর্ঘদিন জ্ঞানহীন অবস্হায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের শত প্রচেষ্টা সত্বেও তাঁর জ্ঞান ফিরে আসেনি এবং আজ তিনি না ফেরার দেশে চলে গেছেন। আসুন, আমরা সকলে মিলে এই মহান দেশ প্রেমিক ব্যক্তিটির জন্য জন্য মহান রাব্বুল আলামিনের কাছে তাঁর আত্মার মাগফেরাত কামনা করি এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের জন্য দোয়া প্রার্থনা করি। বীর মুক্তিযোদধা ও লেখক মকবুল তালুকদার বাপসনিউজকে এসংবাদ জানিয়েছন ।বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূইয়া যুক্তরাষ্ট্রে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাগণের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটারন্স’৭১’ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন।তিনি পচাওর পরবর্তীতে খুনী জিয়া কর্তৃক সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা কর্মকর্তা নিধন পরিকল্পনার আওতায় দন্ডপ্রাপ্ত হন এবং সৌভাগ্য ক্রমে বেঁচে যাওয়ার পর খুনী জিয়ার ফাঁসি দাবী করে বাংলাদেশে তাঁর নেতৃত্বে সেনাবাহিনীর দন্ডপ্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত সদস্যদের পরিবার পরিজনদেরকে নিয়ে আন্দোলন গড়ে তোলেন; যা কিনা আজও চলমান। বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূইয়াএকজন অত্যন্ত বিনয়ী, হাসি খুশী এবং সাদা মনের মানুষ ছিলেন।মরহুমের নামাজে জানাযা ২৫ এপ্রিল’ ২৩ বাদ মাগরেব জামাইকা মুসলিম সেন্টার, ১৬৮ হিলসাইড মসজিদে অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে তাঁর কফিন বাংলাদেশের জাতীয় পতাকায় আচ্ছাদিত করে নিউইয়র্কে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাগন মরহুম রুহুল আমিনকে সর্বশেষ স্যালুট জানান ।এ সময় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করবেন নিউইয়র্কস্হ ডেপুটি কন্সাল জেনারেল এস এম নাজমুল হাসান।বীরমুক্তিযোদ্ধা মরহুম রুহুল আমিন ভূইয়ার নামাজে জানাযা ও স্যালুট প্রদান অনুষ্ঠানে নিউইয়র্কে বসবাস রত মুক্তিযোদ্ধা এবং সুভানুধ্যায়ী সুহৃদ বৃন্দ উপস্হিত ছিলেন । সংগঠনের পক্ষ থেকে সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ ও সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফারুক হোসাইনসহ প্রবাসী বিভিন্ন সংগঠন রুহুল আমীন ভুইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST