1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ভোলায় জেলা পুলিশের মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত
October 24, 2026, 11:33 am
Title :
সীতাকুণ্ডে সাংবাদিক জয়নাল আবদিন গ্রেপ্তার: গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ তদন্তের দাবি মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব নওগাঁয় শফিউল আযম টুটুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলার চকনিরখীন বা ঠুকনি পাড়া বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উৎযাপন। সীতাকুণ্ডে সারাদেশের ন্যায় শারদীয় দুর্গাপূজা শুরু সীতাকুণ্ডে সাংবাদিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে দূর্গাপূজায় বস্ত্র বিতরণ নওগাঁর পোরশায় বাড়ি ফেরার পথে দস্যুতার ঘটনা, ২৪ ঘণ্টায় আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামকে জেলা প্রশাসনের শুভেচ্ছা স্মারক প্রদান

ভোলায় জেলা পুলিশের মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : Tuesday, April 18, 2023
  • 360 Time View

 

মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,

 

ভোলা ভোলা জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার (১৮ এপ্রিল) ভোলা জেলা পুলিশ অফিস সম্মেলন কক্ষে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানের সঞ্চালনায় জেলা পুলিশের মার্চ/২৩ইং মাসের মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। মার্চ/২৩ মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায় যে, উক্ত মাসে ভোলা জেলায় ০৪ টি খুন, ০১টি দ্রুত বিচার আইন, ০৫টি ধর্ষণ, ২৪টি নারী নির্যাতন, ০৩ টি সিঁধেল চুরি, ০৬টি চুরি, ০১টি সড়ক দুর্ঘটনা, ৩৫টি মাদক দ্রব্য আইনে ও ৮৫টি অন্যান্য মামলাসহ সর্বমোট ১৬৪টি মামলা রুজু হয়েছে। গত মাসে জেলা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৫ টি মামলায় ১৮২৯ পিছ ইয়াবা ও ১৬ কেজি ৬৩৫ গ্রাম গাঁজা সহ ৪৯ জনকে গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সার্বিক অপরাধ পর্যালোচনায় দেখা যায় যে, বিগত ফেব্রুয়ারী মাসের তুলনায় মার্চ মাসে খুন, ধর্ষণ ও নারী নির্যাতন সংক্রান্ত রুজুকৃত মামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। খুন, ধর্ষণ ও নারী নির্যাতন সংক্রান্ত অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং এর মাধ্যমে সচেতনতা সৃষ্টির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। সভায় ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, ওপেন হাউজ ডে ও শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব রটানো, ডিজিটাল ডিভাইস, বিশেষ করে মোবাইলের প্রতি যুব সমাজের মাত্রাতিরিক্ত আসক্তি, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনা, আসন্ন ঈদ উপলক্ষে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়, দ্রব্যমুল্যে নিয়ন্ত্রন, সড়ক পরিবহন আইন বাস্তবায়নসহ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে পুলিশি কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করে পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে সকলকে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও অপরাধ সংঘটনের আগেই তা সমাজ থেকে সমূলে উপড়ে ফেলার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা,মো: জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) ভোলা, মোঃ মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল), ভোলা,জনাব প্রণয় রায়, শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার,ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা শাহীন ফকির,ভোলা জেলা গোয়েন্দা সংস্থার ওসি এনায়েত হোসেন,বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি)মোঃ মনির হোসেন মিয়া,তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মুরাদ হোসেন সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শকসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST