1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগে সীমান্তের যুবসমাজ কে দক্ষ মানব সম্পদে গড়ে তোলার লক্ষে পত্নীতলা ব্যাটালিয়নের আয়োজনে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ
June 11, 2026, 3:32 am
Title :
১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগে সীমান্তের যুবসমাজ কে দক্ষ মানব সম্পদে গড়ে তোলার লক্ষে পত্নীতলা ব্যাটালিয়নের আয়োজনে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ নিরাপদ ফল, সুস্থ প্রজন্ম—এটাই আমাদের অঙ্গীকার নওগাঁর বদলগাছিতে চুরি হওয়া ছাগল উদ্ধার, স্বামী-স্ত্রীসহ ৩ চোর গ্রেফতার প্রান্তিক জনগোষ্ঠীর আইনি অধিকার প্রতিষ্ঠায় দিনাজপুরের কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) এবং এর নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায় ধর্ষণে ভুক্তভোগী ব্যক্তির ন্যায়বিচার নিশ্চিত করতে হবে দাবীকে সামনে রেখে দিনাজপুরে ধর্ষণ বিরোধী মানববন্ধন কার্যক্রম অনুষ্ঠিত সমাজ গঠনে স্বেচ্ছাসেবা সময়ের এক অনিবার্য দাবি নওগাঁর বদলগাছি জনস্বাস্থ্য অফিসের গাছ নিখোঁজের ঘটনায় নতুন মোড়: চাঁদা দাবির অভিযোগ, তদন্তে উঠে আসছে নানা তথ্য ধামইরহাটে তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে টাঙ্গাইল থেকে যুবক গ্রেপ্তার ব্যাকডেটের নিয়োগে এমপিও বাণিজ্যের অভিযোগ নওগাঁর মহেশপুর জুনিয়র স্কুলে চার শিক্ষক নিয়োগ নিয়ে তোলপাড়, তদন্তে ঘুষ লেনদেনেরও অভিযোগ প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাসে আমাদের দায়িত্ব

১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগে সীমান্তের যুবসমাজ কে দক্ষ মানব সম্পদে গড়ে তোলার লক্ষে পত্নীতলা ব্যাটালিয়নের আয়োজনে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

  • Update Time : বুধবার, জুন ১০, ২০২৬
  • 17 Time View

। রিজওয়ান স্টাফ রিপোর্টার (নওগাঁ) সীমান্ত এলাকার শিক্ষিত বেকার যুবসমাজকে প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের ধারাবাহিকতায় ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে আত্মনির্ভরশীল করে তোলার কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। বুধবার (১০ জুন ২০২৬) পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় পরিচালিত “সীমান্ত ফ্রিল্যান্সিং এন্ড কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার”-এর প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ এবং যুবসমাজকে উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, পত্নীতলা ব্যাটালিয়নের সার্বিক সহযোগিতায় কড়িয়া বিওপি ও ভূটিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় দুটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত হচ্ছে। কড়িয়া বিওপি সংলগ্ন প্রশিক্ষণ কেন্দ্রটি আগস্ট ২০২৪ সালে যাত্রা শুরু করে। এ পর্যন্ত ৩টি ব্যাচে মোট ৩৬ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছে এবং বর্তমানে ৪র্থ ব্যাচে ১০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করছে। অন্যদিকে, ভূটিয়াপাড়া বিওপির আওতাধীন ধলাহার ইউনিয়ন পরিষদে পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্রটি ১৮ আগস্ট ২০২৪ থেকে কার্যক্রম চালিয়ে আসছে। সেখানে ইতোমধ্যে ৪টি ব্যাচে মোট ৬৯ জন প্রশিক্ষণার্থী সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। বর্তমানে ৫ম ব্যাচে ৬ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণরত রয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো সীমান্ত এলাকার শিক্ষিত বেকার যুবসমাজকে তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং বিষয়ে দক্ষ করে গড়ে তোলা, যাতে তারা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে এবং দেশের ডিজিটাল অর্থনীতি ও আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ কার্যক্রম যুবসমাজকে আত্মনির্ভরশীল করে তুলছে এবং মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি সীমান্ত এলাকায় জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিজিবি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার জনাব ড. আ. ন. ম. বজলুর রশীদ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক, আনসার ও ভিডিপির উপ-মহাপরিচালক, জয়পুরহাটের জেলা প্রশাসক, পাঁচবিবি উপজেলার নির্বাহী অফিসার, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST