1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩ জনকে কারাদণ্ড  
June 24, 2026, 3:32 pm
Title :
নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্যান্সারের সঙ্গে লড়াই, তবুও মিলছে না পৈতৃক সম্পত্তি—রামুতে অসহায় নারীর অভিযোগ কোটচাঁদপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পার্থ কুমার দাস নাম রাখলেন আব্দুল্লাহ আল এহসান

অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩ জনকে কারাদণ্ড  

  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২৫, ২০২৩
  • 275 Time View

 

 

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:

 

দিনাজপুরের খানসামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় গোয়ালডিহি ইউনিয়নে ৩ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার ৬ নং গোয়ালডিহি ইউনিয়নের নলবাড়ীতে বালুবাহী ট্রাক্টরে করে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ ধারায় ৩ জনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান। এসময় উপস্থিত ছিলেন খানসামা থানা অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায়। ৩ নং আংগারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামের ভাদুসাপাড়ার আব্দুল জলিল (৫০), হাসিমপুর গ্রামের চকপাড়ার রেজাউল ইসলাম (৪০) এবং বড়ুয়া বেড়াকুঠি এলাকার বেলাল হোসেন (৩৫)।  এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান বলেন, উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের নলবাড়ীতে কিছু অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন করেছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এ কারাদণ্ড প্রদান করা হয়। তবে আগামীতেও অবৈধভাবে বালু উত্তলন করলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST