1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
গোবিন্দগঞ্জে রিকশা থেকে সড়কে পড়লে চাপা দিলো কাভার্ড ভ্যান
May 18, 2026, 6:47 am
Title :
নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযান শুরু মিথ্যা মামলায় ফাঁসিয়ে সম্পত্তি দখলের ষড়যন্ত্রের অভিযোগ, জামিনে মুক্তির পরও নিরাপত্তাহীনতায় আখি নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে চাঁদাবাজির অভিযোগ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানা পুলিশ অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে মূল হোতাসহ মোট ১৫ জন অনলাইন জুয়ারিকে গ্রেফতার। ঝিনাইদহে খুশি খাতুন নামে এক নারীর মৃতদেহ উদ্ধার মান্দায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ৩ ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের বিনামূল্যে টিউবওয়েল বিতরণ নওগাঁর মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ছাত্রদলের মশাল মিছিল, জেলা কমিটি বাতিলের দাবি তোমায় ছাড়া ঘুম আসে না মা

গোবিন্দগঞ্জে রিকশা থেকে সড়কে পড়লে চাপা দিলো কাভার্ড ভ্যান

  • Update Time : রবিবার, আগস্ট ২৭, ২০২৩
  • 353 Time View
 শহিদুল ইসলাম খোকন গোবিন্দগঞ্জ প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় মোজাম্মেল হক (৬৫) নামের এক কলা ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (২৭ আগষ্ট) সকাল ১১ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার পান্থাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক একই উপজেলার বকচর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন কলা ব্যবসায়ী। এই বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আফির আনোয়ার। স্থানীয় লোকজন ও এলাকাবাসী জানান, নিহত কলা ব্যবসায়ী ঢাকা-রংপুর মহাসড়কের পান্থাপাড়া এলাকায় অসাবধানতাবশত ব্যাটারীচালিত অটোরিকশা থেকে পড়ে যান। তাৎক্ষনিক রংপুরগামী সদাগর এক্সপ্রেস এন্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় আনা হয়েছে। চালকে আটক করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST