1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীফ উসমান বিন হাদির উপর হামলার প্রতিবাদে সীতাকুণ্ড ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সীতাকুণ্ডে অবৈধ ভাবে সমুদ্র থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন নওগাঁয় শত্রুতার জেরে আমগাছ নিধনের অভিযোগ নওগাঁয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা শৈলকুপায় ২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক নওগাঁয় ৫ দিন ব্যাপী কাব ক্যাম্পুরীর আয়োজন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ওয়ান-স্টপ সলিউশন সেন্টার (OSSC) প্রতিষ্ঠার বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত Legal Aid Camp in Dinajpur Suicide prevention: Suicide…..This is sad news. জেন্ডারভিত্তিক বৈষম্য এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এর তীব্রতা:

চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

  • প্রকাশিত সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৭২ Time View

পি. কে রায়, ষ্টাফ রিপোর্টারঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে উপজোলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন নবাগত উপজেলা নির্বাহি কর্মকর্তা এ, কে. এম শরীফুল হক। শনিবার (৫ আগস্ট) সকালে চিরিরবন্দর উপজেলা পরিষদ হল রুমে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে নবাগত উপজেলা নির্বাহি কর্মকর্তা এ, কে. এম শরীফুল হক উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে পুস্পস্তবক অর্পণ ও শেখ কামালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের প্রতিকৃতিতে পুম্পস্তবক অর্পণ শেষে, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য -বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তিনি বঙ্গবন্ধুর মতই ছিলেন বাঙ্গালীর অধিকার আদায়ে সোচ্চার আর নির্ভীক। তিনি ৬ দফা ও ১১ দফা আন্দোলন এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন আর ছাত্রসমাজকে সংগঠিত করে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনে শেখ কামালের অবদান চিরস্মরণীয়। মাত্র ২৬ বছরের সংক্ষিপ্ত জীবন ছিল তাঁর অসামান্য অর্জনে সমৃদ্ধ। বহু গুনের অধিকারী শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন ও আদর্শ সবসময় আমাদের কাছে, বিশেষ করে যুব সমাজের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, কে. এম শরীফুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার সাহা, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রসিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারমেন শ্রী জ্যোতিষ চন্দ্র রায়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানাসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাঁর ৭৪তম জন্মবার্ষিকীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফেরাত ও দোয়া কামনা করে দিনটিকে স্মরণীয় করে রাখতে বৃক্ষরোপণ করা হয়। এছাড়াও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ এ সময় পুষ্পস্তবক অর্পন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  • © All rights reserved © 2019 agamirdorpon.com
Design & Developed By BD IT HOST