1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঠাকুরগাঁওয়ে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ
June 10, 2026, 12:28 am
Title :
সমাজ গঠনে স্বেচ্ছাসেবা সময়ের এক অনিবার্য দাবি নওগাঁর বদলগাছি জনস্বাস্থ্য অফিসের গাছ নিখোঁজের ঘটনায় নতুন মোড়: চাঁদা দাবির অভিযোগ, তদন্তে উঠে আসছে নানা তথ্য ধামইরহাটে তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে টাঙ্গাইল থেকে যুবক গ্রেপ্তার ব্যাকডেটের নিয়োগে এমপিও বাণিজ্যের অভিযোগ নওগাঁর মহেশপুর জুনিয়র স্কুলে চার শিক্ষক নিয়োগ নিয়ে তোলপাড়, তদন্তে ঘুষ লেনদেনেরও অভিযোগ প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাসে আমাদের দায়িত্ব নারী ও কিশোরী বান্ধব পরিবেশ চাই নওগাঁয় ভ্যান চালক বেলাল হোসেনের উদ্যোগে পড়ুয়াদের মাঝে কলম ও টিফিন বিতরণ। নিয়ামতপুরে পুলিশ সুপারের সঙ্গে শিক্ষার্থীদের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে ওয়ান স্টপ সলিউশন সেন্টার স্থাপনের সম্ভাবনা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নওগাঁয় মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযান: ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

  • Update Time : সোমবার, আগস্ট ৭, ২০২৩
  • 388 Time View

মোঃ মাহফুজুর রহমান স্টাফ রিপোর্টার

 

ঠাকুরগাঁও জেলায় স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে ৬ আগষ্ট রবিবার সকালে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি গুলোর মধ্যে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,বৃক্ষরোপন কর্মসূচি পালন, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, জেলা শিশু একাডেমি ও জেলা শিল্পকলার আয়োজনে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও ঠাকুরগাঁও জেলার সকল মসজিদে বাদ জোহর মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া, মন্দির ও গীর্জায় উপাসনা করা হয়। এর আগে ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধায় পুষ্পাঞ্জলি অর্পন করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোছাঃ লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ) মোঃ আসাদুজ্জামান সহ অন্যান্য পুলিশ সদস্যরা। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ সোলায়মান আলী’র সভাপতিত্বে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মাহাবুবুর রহমান খোকন প্রমুখ।

দিবসটি উপলক্ষে ঠাকুরগাঁও জেলা শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জবেদ আলীর নেতৃত্বে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এছাড়া ৬ আগষ্ট রবিবার বিকেল ৫ টায় ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন ভূঁইয়া’র নেতৃত্বে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এবং বিজয়ী দলকে পুরুস্কৃত করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST