1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
দিনাজপুরে হোঁচটে প্রাণ হারালেন এনজিও কর্মী ধর্ম নারায়ন বিশ্বাস
May 18, 2026, 6:51 am
Title :
নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযান শুরু মিথ্যা মামলায় ফাঁসিয়ে সম্পত্তি দখলের ষড়যন্ত্রের অভিযোগ, জামিনে মুক্তির পরও নিরাপত্তাহীনতায় আখি নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে চাঁদাবাজির অভিযোগ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানা পুলিশ অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে মূল হোতাসহ মোট ১৫ জন অনলাইন জুয়ারিকে গ্রেফতার। ঝিনাইদহে খুশি খাতুন নামে এক নারীর মৃতদেহ উদ্ধার মান্দায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ৩ ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের বিনামূল্যে টিউবওয়েল বিতরণ নওগাঁর মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ছাত্রদলের মশাল মিছিল, জেলা কমিটি বাতিলের দাবি তোমায় ছাড়া ঘুম আসে না মা

দিনাজপুরে হোঁচটে প্রাণ হারালেন এনজিও কর্মী ধর্ম নারায়ন বিশ্বাস

  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩
  • 237 Time View

পি কে রায়, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরে রাস্তার ভাঙ্গনরোধে ব্যবহৃত এজিং এ হোঁচট খেঁয়ে রাস্তায় পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারী ধর্ম নারায়ন বিশ্বাস (৬০) এর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯ ঘটিকায় দিনাজপুর পৌরসভার উপশহর জনতা ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পথচারী ধর্ম নারায়ন বিশ্বাস (৬০) রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ ইটের টুকরায় হোঁচট খেয়ে রাস্তায় পড়ে গেলে পিছন থেকে আসা একটি ট্রাক তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দিনাজপুর কোতোয়ালি থানা সুত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত পথচারী ধর্ম নারায়ন বিশ্বাস (৬০) খানাসামা উপজেলার ধুবলিয়া গ্রামের মৃত ধরনী ধর বিশ্বাসের ছেলে এবং তিনি একজন এনজিও কর্মী। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ট্রাকটি পলাতক রয়েছে এবং সড়ক পরিবহন আইনে একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। এদিকে ধর্ম নারায়ন বিশ্বাসের মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST