
। রিজওয়ান নওগাঁ। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ১ নং পত্নীতলা ইউনিয়নের কাটাবাড়ি গ্রামে দীর্ঘ প্রায় ৪০ বছরের জমি-জমা দখলীয় সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও রাজনৈতিকভাবে প্রভাবিত অপপ্রচার চালানো হচ্ছে বলে ঘোরতর অভিযোগ উঠেছে এই মর্মে জানা যায়। গত শনিবার (১ নভেম্বর) রাতে পত্নীতলা ইউনিয়ন জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন পত্নীতলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও পত্নীতলা ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ মো. আতাউর রহমান। তিনি লিখিত বক্তব্যে জোর দিয়ে বলেন, পত্নীতলা উপজেলার ১নং পত্নীতলা ইউনিয়নের কাটাবাড়ি গ্রামে দীর্ঘ ৪০ বছরের জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পার্টি মিথ্যা মামলাসহ বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে এবং জামায়াত-শিবিরকে সম্পৃক্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে । এই ঘটনার তীব্র প্রতিবাদের নিমিত্তেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, সম্প্রতি কিছু পক্ষ প্রশাসন ও স্থানীয় মহলের কাছে ভুল তথ্য প্রদান ও সরবরাহ করে জামায়াত ও শিবিরের নাম জড়ানোর চেষ্টা করছে, যা সম্পূর্ণূপেই ভিত্তিহীন ও অযৌক্তিক । প্রকৃতপক্ষে এটি একটি জমি সংক্রান্ত বিরোধ, এর সঙ্গে জামায়াত-শিবিরের কোনো রকম যোগসাজশ বা সম্পৃক্ততা নেই। ডাঃ আতাউর রহমান প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা চাই, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক এবং যারা এই ধরনের মিথ্যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াত-শিবিরের নামে অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। পরিশেষে তিনি বলেন, জামায়াত-শিবির সম্পর্কে যেসব অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য প্রচার করা হচ্ছে, তার তীব্র প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে ন্যায়সংগত তদন্তের অনুরোধ করছি। এই সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পত্নীতলা ইউনিয়ন জামায়াতের আমীর হারুনুর রশিদ, জামায়াত নেতা আখতার ফারুক সহ সাংবাদিক বৃন্দ।
Leave a Reply