1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
প্রধানমন্ত্রীর নির্দেশে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছি:এমপি মুকুল
June 24, 2026, 9:06 pm
Title :
নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্যান্সারের সঙ্গে লড়াই, তবুও মিলছে না পৈতৃক সম্পত্তি—রামুতে অসহায় নারীর অভিযোগ কোটচাঁদপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পার্থ কুমার দাস নাম রাখলেন আব্দুল্লাহ আল এহসান

প্রধানমন্ত্রীর নির্দেশে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছি:এমপি মুকুল

  • Update Time : শনিবার, মে ১৩, ২০২৩
  • 309 Time View

মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা: ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখানে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় বেড়িবাঁধ এলাকা ও বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। ১৩ মে শনিবার ভোর ৬ টা থেকে রাত পর্যন্ত বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেড়িবাঁধ এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে এলাকার সাধারণ জনগনকে ঘূর্ণিঝড় মোখা সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন আলী আজম মুকুল। এসময় তিনি বলেন,ঘূর্ণিঝড় মোখা মোকাবেলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা প্রশাসন সবসময়ই প্রস্তুত রয়েছে,আপনারা সবাই নিরাপদ স্থানে অবস্থান করুন”আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের জন্য চিকিৎসা সেবা,শুকনা খাবার,পানীয় সহ সকল কিছু প্রস্তুত রেখেছি,আপনাদের ভয় নেই সকল ধরনের সহযোগিতা আপনাদের করা হবে।তিনি বলেন,শুক্রবার আমার চলে যাওয়ার কথা থাকলে আপনাদের বিপদে ফেলে আমি চলে যাব তা কখনো হতে পারে না,আপনাদের কথা বিবেচনা আমি আমার যাওয়ার সময় পরিবর্তন করেছি কারন ছোট বেলা বাবাকে হারিয়েছি যুবক বয়সে মাকে হারাইছি,আপনারাই আমার মা-বাবা। তিনি বলেন,নিজের জীবন বাজি রেখে আমার নির্বাচনী এলাকা বোরহানউদ্দিন ও দৌলতখানের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো জন্য করে যাচ্ছি নতুন কিছু নয়। আপনাদের যেমন আমি সুখের সাথী তেমনি দুঃখের সাথী”ঢাকা শহরের আরাম আয়েস ত্যাগ করে আমার এলাকার মানুষের জন্য ঘূর্ণিঝড় মোখা’র কথা শুনে ওই চরাঞ্চলের সাধারণ ও তৃণমূল মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে ৮ নং মহাবিপদ সংকেত এর মধ্যে ও দেশে অবস্থান করছি। এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম,বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম,টগবী ইউপি চেয়ারম্যান জসিমউদ্দিন হাওলাদার,হাসাননগর ইউপি চেয়ারম্যান আবেদ চৌধুরী,টগবী ইউনিয়ন যুবলীগের সভাপতি উজ্জ্বল হাওলাদার,সাংবাদিক এইচ.এম.মোঃ সাইফুল ইসলাম আকাশ,ফায়ার সার্ভিস টিম,বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডার সহ সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST