
চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘মুসকান ওয়াটার’ সংক্রান্ত তথ্য অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিক জয়নাল আবেদিনকে প্রায় ২১ ঘণ্টা আটকে রাখা ও পরে মামলায় দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
একজন সাংবাদিক হিসেবে জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করা তাঁর পেশাগত দায়িত্ব।
তবে সংবাদ সংগ্রহের কারণে তাঁকে দীর্ঘ সময় আটকে রাখা ও মামলা দেওয়ার ঘটনাটি সাংবাদিকতার স্বাধীনতা ও আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।
বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে।
পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিককে যেমন আইন ও পেশাদারত্ব মেনে চলতে হয়, তেমনই কোনো অভিযোগ উঠলে তাঁর বিরুদ্ধেও স্বচ্ছ ও নিরপেক্ষ আইনি প্রক্রিয়া অনুসরণ করা উচিত।
হয়রানি বা প্রভাব খাটিয়ে কাউকে অভিযুক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এই ঘটনায় সাংবাদিককে আটকে রাখার সময় আইনগত প্রক্রিয়া মানা হয়েছিল কি না এবং মামলার ভিত্তি কতটা যৌক্তিক, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্পষ্ট করার দাবি জানানো হয়েছে।
সাংবাদিকতার স্বাধীনতা রক্ষা, আইনের অপব্যবহার রোধ এবং বিচারব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানানো হচ্ছে।
Leave a Reply