1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সুবিধা বঞ্চিত একঝাঁক শিশুদের সঙ্গে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।
May 25, 2026, 11:14 am
Title :
ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাদের নামে মামলা নওগাঁয় ইটভাটার কারনে বায়ুদূষণ, ফসল বিনাশের পথে, ভাটা সরানোর জন্য এই আন্দোলন ” মানববন্ধন “- কর্মসূচি পালন কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ৫০০ অসহায় পরিবারকে ১০ লাখ টাকা অর্থ সাহায্য করলেন- মাননীয় এমপি মহোদয় নওগাঁর মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা ন্যায়বিচার বা সুবিচার একটি সমাজের মূল ভিত্তি নওগাঁ জেলার একমাত্র জামায়াত এম পি ইন্জিঃ মোঃ এনামুল হকের নিকট ধামুইরহাট– পত্নী তলা এলাকাবাসীর জিজ্ঞাসা মানবিক ভ্যানচালক বেলালের উদ্যোগে ” ফ্রী মেডিক্যাল ক্যাম্প “-এর আয়োজন। শৈলকুপায় হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ব্লাস্ট দিনাজপুর ইউনিট কর্তৃক আইনজীবী এবং সিএসও লিডারদের জন্য সমসাময়িক আইন এবং নীতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সুবিধা বঞ্চিত একঝাঁক শিশুদের সঙ্গে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।

  • Update Time : সোমবার, এপ্রিল ২৪, ২০২৩
  • 295 Time View

মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

 

সুবিধা বঞ্চিত একঝাঁক শিশুদের সঙ্গে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। ‘বাপি, ঈদে আপনার দেওয়া লাল জামাটা পরেছি। এই ঈদে এটাই আমার সবচেয়ে প্রিয় জামা’- চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়কে কাছে পেয়ে এভাবেই নিজেদের খুশির কথা জানাচ্ছিলেন সুবিধা বঞ্চিত এক ঝাঁক কন্যা শিশু। পুলিশ কমিশনারের জামা পরেই তারা ঈদের দিন আনন্দে মেতে ওঠেন। ঈদের আগে এই শিশুদের নতুন জামা দিয়ে যান কৃষ্ণপদ রায়। সেদিন কোমলমতি শিশুদের তিনি কথা দিয়েছিলেন ঈদের দিন আবার তাদের কাছে আসবেন। ঈদ আনন্দ ভাগাভাগি করবেন। কিছু সময়ের জন্য গল্প আড্ডায় মেতে উঠবেন শিশুদের সঙ্গে। পুলিশ কমিশনার কথা রেখেছেন। তাই শিশুদের মাঝে ঈদের খুশির মাত্রাও বেশি। ঈদুল ফিতরের দিন দুপুরে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজারের উপলব্ধির সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে কেক নিয়ে হাজির হন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। পুলিশ কমিশনার আসছেন এই খবরে শিশুদের সবাই সেজেছিলো হলুদ আর লাল জামা পরে। পুলিশ কমিশনারকে কাছে পেয়ে শিশুরা তাকে মধ্যমণি করে কেক কাটেন। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। কোন কোন শিশু পুলিশ কমিশনারকে জড়িয়ে ধরে নিজেদের উচ্ছাস প্রকাশ করেন। পুলিশ কমিশনারের দেওয়া পোশাকই যে এবারের ঈদে তাদের বড় উপহার তা প্রকাশ করতে শিশুদের কেউ ‘কমিশনার স্যার’ আবার কেউ বা ‘বাপি’ ডেকে জানান নিজেদের খুশির কথা। এ সময় সেখানে সিএমপির পক্ষে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ এম এ মাসুদ; উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST