1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
চিরিরবন্দরে কৃতী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাবলেট বিতরণ
October 24, 2026, 9:18 am
Title :
সীতাকুণ্ডে সাংবাদিক জয়নাল আবদিন গ্রেপ্তার: গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ তদন্তের দাবি মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব নওগাঁয় শফিউল আযম টুটুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলার চকনিরখীন বা ঠুকনি পাড়া বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উৎযাপন। সীতাকুণ্ডে সারাদেশের ন্যায় শারদীয় দুর্গাপূজা শুরু সীতাকুণ্ডে সাংবাদিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে দূর্গাপূজায় বস্ত্র বিতরণ নওগাঁর পোরশায় বাড়ি ফেরার পথে দস্যুতার ঘটনা, ২৪ ঘণ্টায় আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামকে জেলা প্রশাসনের শুভেচ্ছা স্মারক প্রদান

চিরিরবন্দরে কৃতী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাবলেট বিতরণ

  • Update Time : Monday, April 17, 2023
  • 333 Time View

পি কে রায়, স্টাফ রিপোর্টারঃ

 

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চিরিরবন্দরে কৃতী শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট বিতরণ করেছে উপজেলা পরিসংখ্যান কার্যালয়। সোমবার (১৭ এপ্রিল) সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক বিদ্যালয় (এমপিওভুক্ত) ও সমমানের প্রতিষ্ঠানসমূহের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলে এলাহী;র সঞ্চালনায় ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ খালিদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী (এমপি)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিসংখ্যান কর্মকর্তা (ডিডি), চিরিরবন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান তারিকুল ইসলাম (তারিক) উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রী জোতিষ চন্দ্র রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু প্রমুখ। এসময় উপজেলার ৬২টি এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির সমন্বিত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা ৩৭২ জন কৃতী শিক্ষার্থীর হাতে এই ট্যাবলেট প্রধান মন্ত্রীর উপহার হিসেবে তুলে দেওয়া হয়। বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা পরিসংখ্যান কর্মকর্তা জানান “২০২১ সালের জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের আওতায় ক্রয় করা ট্যাবলেটগুলোর মধ্যে প্রয়োজনের অতিরিক্তগুলো প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক উপহার হিসেবে বিতরণ করা হয়”। বিশেষ অতিথির বক্তব্যে চিরিরবন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান তারিকুল ইসলাম (তারিক) বলেন, “শিক্ষার্থীদের চিকিৎসক-প্রকৌশলী হওয়ার প্রচেষ্টার মতোই ‘প্রকৃত মানুষ’ হওয়ার প্রচেষ্টা চালাতে হবে। চিকিৎসক-প্রকৌশলী হতে হলে প্রতিযোগিতা করতে হয়। কিন্তু ‘সত্যিকারে মানুষ’ হতে হলে কারও সঙ্গে প্রতিযোগিতা করতে হয় না। নিজের ইচ্ছা শক্তিই যথেষ্ট। বর্তমান সমাজে চিকিৎসক, প্রকৌশলী, আমলার অভাব না হলেও, সত্যিকারের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষের অভাব রয়েছে। তাই আমরা চাই তোমরা আমাদের আগামীর কর্ণধার হিসেবে মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠ”। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, “মা-বাবাসহ শিক্ষক-গুরুজনদের সম্মান করবে, নীতি-নৈতিকতাকে আকড়ে ধরবে, মানুষের প্রতি ভালোবাসা দেখাবে, সব অন্যায় কাজ থেকে নিজেকে মুক্ত রেখে মানবিকতাকে ধারণ করাই প্রকৃত মানুষের কাজ। তোমরা তাই করবে”। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি মাধ্যমিক কর্মকর্তা মোঃ জিযাউল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামীসহ সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, সহকারি শিক্ষক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাবলেটপ্রাপ্ত প্রতিটি বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST