
সুজন বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহের শৈলকুপার দলিলপুর গ্রামে সংঘর্ষ এবং মারামারির ঘটনায় দায়ের করা পাল্টাপাল্টি ২টি মামলায় ১৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বর্তমান তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। শনিবার ও রবিবার (৫ ও ৬ সেপ্টেম্বর) দলিলপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর দলিলপুর গ্রামে সংঘর্ষ ও মারামারির ঘটনায় উভয় পক্ষ শৈলকুপা থানায় পৃথক এজাহার দায়ের করে। পরে মামলা দুটি শৈলকুপা থানার মামলা নম্বর ৬ ও ৭ হিসেবে রুজু হয়। মামলার তদন্ত ও আইনগত পদক্ষেপের অংশ হিসেবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির মোল্লার নির্দেশনায় পুলিশের পৃথক দল অভিযান চালায়। এ সময় মামলা নম্বর ০৬(৯)২৬-এর ৯ জন এবং ০৭(৯)২৬-এর ৬ জনসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মামলা নম্বর ০৬(৯)২৬-এর মো. আতিয়ার শেখ (৬০), মো. সাজ্জাদ শেখ (৩৫), মো. শাহিন শেখ (৪০), মো. আজিজুল হাকিম (২৪), মো. হাফিজ মোল্লা (৩৭), মো. সাহেব আলী (৫৫), মো. রাজিব আহম্মেদ (২২), মো. আমিন জোয়ার্দ্দার (২৩) ও মো. সাজ্জাদ জোয়ার্দ্দার (৬২)। অন্যদিকে মামলা নম্বর ০৭(৯)২৬-এর আসামিরা হলেন—মো. জসিম মন্ডল (২৮), আকরাম বিশ্বাস (২৭), মো. শাকিল গাজী (২৪), মো. আব্দুল লতিফ (৬৫), নায়েব আলী মন্ডল (৩৯) ও ইমদাদ শেখ (২৯)। গ্রেপ্তারকৃত সবাই দলিলপুর গ্রামের বাসিন্দা। শৈলকুপা থানার ওসি মো. হুমায়ূন কবির মোল্লা জানান, গ্রেপ্তার ১৫ আসামিকে যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
Leave a Reply