1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন
September 21, 2026, 5:08 pm
Title :
নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন পরিবেশ আইন সেন্ট্রাল এশিয়ায় ক্ষমতার খেলা: ভূ-রাজনীতি, রাষ্ট্রীয় কব্জা এবং ব্যবসার নতুন সমীকরণ জলবায়ু পরিবর্তন, সুপেয় পানির সংকট এবং জনস্বাস্থ্য ঝুঁকি: বিপন্ন সামাজিক কাঠামো ও উত্তরণের পথ শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি আগামী প্রজন্মের অধিকার ও টেকসই উন্নয়ন: সংকটে ও সম্ভাবনায় আমাদের শিশুরা মানবাধিকার: শ্লোগান থেকে বাস্তবে রূপান্তরের চ্যালেঞ্জ ও দিনাজপুরের প্রেক্ষাপট রোজগারের উদ্দেশ্যে বিদেশ বিভুঁইয়ে গিয়ে লাশ হয়ে ফেরা,- এ যেন নিয়তির নির্মম পরিহাস কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ ২জন আটক। সমসাময়িক আইন বিষয়ে ও আইনগত সহায়তা প্রদান কার্যক্রমে স্থানীয় নাগরিক সমাজ সংগঠনসমূহের অন্তর্ভুক্তিকরণপ্রবন্ধক

নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
  • 21 Time View

শান্তি আক্তার : নওগাঁ প্রতিনিধি নওগাঁ সদর উপজেলা পরিষদের পুরাতন ভবনে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদের পুরাতন ভবনে আয়োজিত অনুষ্ঠানে নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু এমপি আনুষ্ঠানিকভাবে পরিদর্শন কক্ষটির উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার নূরুল আমিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ.ম.আ. আল কাফি তুহিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জানা গেছে, নওগাঁ সদর উপজেলার সর্বস্তরের মানুষের সঙ্গে সংসদ সদস্যের সরাসরি যোগাযোগ আরও সহজ করা, এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় এবং জনগণের প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার লক্ষ্যে এ পরিদর্শন কক্ষ চালু করা হয়েছে। নতুন এ পরিদর্শন কক্ষের মাধ্যমে স্থানীয় জনগণ তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও এলাকার উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়ে সংসদ সদস্যের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST