1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নোয়াখালীর চাটখিলে প্রধানমন্ত্রীর পক্ষে দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করেন-খন্দকার রুহুল আমিন
October 24, 2026, 9:16 am
Title :
সীতাকুণ্ডে সাংবাদিক জয়নাল আবদিন গ্রেপ্তার: গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ তদন্তের দাবি মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব নওগাঁয় শফিউল আযম টুটুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলার চকনিরখীন বা ঠুকনি পাড়া বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উৎযাপন। সীতাকুণ্ডে সারাদেশের ন্যায় শারদীয় দুর্গাপূজা শুরু সীতাকুণ্ডে সাংবাদিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে দূর্গাপূজায় বস্ত্র বিতরণ নওগাঁর পোরশায় বাড়ি ফেরার পথে দস্যুতার ঘটনা, ২৪ ঘণ্টায় আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামকে জেলা প্রশাসনের শুভেচ্ছা স্মারক প্রদান

নোয়াখালীর চাটখিলে প্রধানমন্ত্রীর পক্ষে দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করেন-খন্দকার রুহুল আমিন

  • Update Time : Saturday, April 15, 2023
  • 348 Time View

 ম.ব.হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ

 

নোয়াখালীর চাটখিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধি, ওয়ার্ড আওয়ামীলীগের নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী, লুঙ্গী,পাঞ্জাবি ও নগদ অর্থ বিতরণ করেন নোয়াখালী-১ সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী ও সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার রুহুল আমিন। শনিবার (১৫এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মাঠে একটিভ ফাউন্ডেশন-চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের আহ্বায়ক পদপ্রার্থী নজরুল দেওয়ানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম। আরো বক্তব্য রাখেন চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর বাবর, সাবেক দপ্তর সম্পাদক আহসান হাবীব সমীর, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি শাহাজান খান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন চৌধুরী, জয় বাংলা পরিষদের জেলা সভাপতি জাহাঙ্গীর আলম প্রমূখ। খন্দকার রুহুল আমিন জানান, তিনি আগামী দ্বাদশ নির্বাচনে নোয়াখালী-১ ( চাটখিল-সোনাইমুড়ী) সংসদীয় আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী। আশা রাখি জননেত্রী শেখ হাসিনা সৎ ও পরিচ্ছন্ন ব্যক্তিদের মনোনীত করবেন। তাই তিনি মনোনয়ন পাবেন বলেন বিশ্বাস করেন। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী নেত্রী যাকেই নৌকা প্রতীকে মনোনীত করেন, তাকে নির্বাচিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তাই তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST