1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
পুলিশ সুপারের নির্দেশে ডিবির পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
September 19, 2026, 3:25 pm
Title :
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত পুলিশ সুপারের নির্দেশে ডিবির পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার নওগাঁয় নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৯ নওগাঁয় গ্রাম পুলিশের সহায়তায় গরু চোর গ্রেফতার, গরু উদ্ধার সীতাকুণ্ডে ইউনিয়ন নির্বাচনে তরুণ সমাজসেবক সাংবাদিক আর কে হেলাল মেম্বার পদে প্রার্থীতা ঘোষণা নওগাঁয় জলে ডুবে মোঃ রাফসান ১৮ মাস বয়সি এক শিশুর মৃত্যু নওগাঁ জেলা জজ কোর্টের নতুন পিপি অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার পোরশায় ডিবির বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার মহেশপুরে অসহায় পরিবারের পাশে আব্দুল হাই

পুলিশ সুপারের নির্দেশে ডিবির পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
  • 33 Time View

শান্তি আক্তার : নওগাঁ প্রতিনিধি নওগাঁয় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৮০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মহাদেবপুর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিমজাওন গ্রামে জিল্লুর রহমানের বাড়ির পাশে মাদক বিক্রির জন্য অবস্থান করা সুন্দর বিবি (৫৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী। মহিলা পুলিশ সদস্যের সহায়তায় তার দেহ তল্লাশি করে হাতে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগে নীল পলিথিনে মোড়ানো ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে তা জব্দ করা হয়। গ্রেপ্তার সুন্দর বিবির বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে, নওগাঁ সদর থানাধীন কাঁচাবাজার এলাকার শহীদ সেলিম পৌর মার্কেটের আশপাশে অভিযান চালিয়ে সন্দেহজনক অবস্থায় দুই ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা চকদেব নুনিয়াপাড়া এলাকার শ্রী কৃষান (২৮) ও শ্রী দীপক ওরফে কার্তিক (৩৬) বলে পরিচয় দেয়। পরে তাদের দেহ তল্লাশি করে শ্রী কৃষানের পরিহিত লুঙ্গির কোমরে নীল জিপারযুক্ত পলিথিনে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তার সহযোগী শ্রী দীপক ওরফে কার্তিককেও গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার শ্রী কৃষানের বিরুদ্ধে পূর্বে একটি এবং শ্রী দীপক ওরফে কার্তিকের বিরুদ্ধে ছয়টি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST