1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মান্দায় চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার, ট্যাপেন্টাডল উদ্ধার
September 7, 2026, 2:33 pm
Title :
মান্দায় চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার, ট্যাপেন্টাডল উদ্ধার নওগাঁয় ৪৭ হাজার টাকার জাল নোটসহ একজন গ্রেপ্তার শিল্পভিত্তিক প্রাণিজ কৃষির টেকসই ও উদ্ভিদ-ভিত্তিক বিকল্প চিন্তার প্রসার মূল ভাবনা টেকসই খাদ্য ব্যবস্থা, উদ্ভিজ্জ পুষ্টি, সমতাভিত্তিক খাদ্যের নিশ্চয়তা এবং দীর্ঘমেয়াদী পরিবেশগত টেকসই উন্নয়ন তরুণ, শান্তি ও নিরাপত্তা সংঘাত থেকে বিচ্ছিন্নকরণ ও পুনর্বাসন: টেকসই শান্তির অভিমুখে তরুণদের রূপান্তর নিয়ামতপুরে এসিল্যান্ড-নায়েবের বিরুদ্ধে অভিযোগ, অভিযোগকারীই বলছেন ‘আমি অভিযোগ করিনি’ পত্নীতলায় ৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কোটচাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল দত্তনগর মথুরা ফার্মে রাতের আঁধারে পাকা ধান চুরি ​

মান্দায় চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার, ট্যাপেন্টাডল উদ্ধার

  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
  • 28 Time View

 শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় পুলিশের অভিযানে চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গণেশপুর ইউনিয়নের কাঞ্চন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে কাঞ্চন গ্রামের মোহাম্মদ আরমান আলী (৩১) ও মীরপুর গ্রামের মো. আইজুল ইসলাম (৪২) কে গ্রেফতার করা হয়। পরে আরমান আলীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি ধারালো রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিদের মাদক ব্যবসার পাশাপাশি বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে পূর্বে ৪/৫টি মাদক মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে। এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরও কয়েকজনকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST