1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নোয়াখালীর চাটখিলে সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা 
June 24, 2026, 11:23 am
Title :
 বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্যান্সারের সঙ্গে লড়াই, তবুও মিলছে না পৈতৃক সম্পত্তি—রামুতে অসহায় নারীর অভিযোগ কোটচাঁদপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পার্থ কুমার দাস নাম রাখলেন আব্দুল্লাহ আল এহসান পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, ১১ জন আটক

নোয়াখালীর চাটখিলে সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা 

  • Update Time : বুধবার, এপ্রিল ১৯, ২০২৩
  • 306 Time View

.ব.হোসাইন নাঈম,

স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর চাটখিল পৌর সভার সাবেক মেয়র ও নোয়াখালী জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মোস্তফা কামালের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৮এপ্রিল) মোস্তফা কামালে সভাপতিত্বে তার নিজ বাড়িতে এই ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা বিএনপি আহ্বায়ক আনোয়ারুল হক কামাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান দিদারুল আলম, চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ। আরো বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির আহ্বায়ক শামসুল আরেফিন শামীম, সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, জেলা যুবদলের সহ কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান জুয়েল, হাটপুকুরিয়া ইউনিয়ন বিএনপির নেতা নাসির উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জাহিদ আসলাম প্রমূখ।  আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন টিপু, আব্দুল আউয়াল সালেহ, সদস্য নূর নবী চৌধুরী, প্রবাসী জিয়া ঐক্যের সদস্য সচিব শাহীন পাটোয়ারী, মোহাম্মদপুর ইউনিয়ন পশ্চিম অঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সহ চাটখিল ও সোনাইমুড়ি উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। ব্যারিস্টার খোকন বলেন,আজকের এ ইফতার পার্টি ও সমাবেশে জনগণের উপস্থিতি প্রমাণ করে বিএনপি কত জনপ্রিয় দল। তেল গ্যাস চাল বাল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতি, কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি, শেয়ার বাজার ধ্বংস,ব্যাংক লুট, তীব্র গরমে বিদ্যুৎ এর ভেলকি বাজি সহ মানুষের জীবন কে দুর্বিষহ করে তুলেছে মামলা বাজ হাসিনা সরকার। নির্বাচনের কথা তুলে বলেন এসরকারের মাধ্যমে দেশে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টে আইনজীবীদের নির্বাচন! আওয়ামী পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে আইনজীবী সমিতির নির্বাচন জোর করে নিয়ে গেছে। তাই বলবো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সরকার বিদ্যুৎ খাতে কোটি কোটি টাকার দুর্নীতি করছে, আপনারা জানেন কুইক রেন্টাল বিদ্যুৎ এর দুর্নীতি নিয়ে কেউ কথা বলতে পারবেনা তাদেরকে ছাড় দেয়া হয়েছে । ব্যাংকার বাচ্চু ও পি কে হালদার দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে সরকার তাদেরকে দেশে আনতে পারতেছে না। তাদেরকে দেশে আনলে সরকারের দুর্নীতির পাশ হয়ে যাবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST