1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
স্ত্রী উধাও, পুরস্কার ঘোষণা মনিরের
October 25, 2026, 4:53 am
Title :
কোটচাঁদপুরে প্রতারণার শিকার আলমসাধু চালক জব্বার: নির্যাতন ও মিথ্যা মামলায় কারাবন্দির প্রতিবাদে সংবাদ সম্মেলন। সীতাকুণ্ডে সাংবাদিক জয়নাল আবদিন গ্রেপ্তার: গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ তদন্তের দাবি মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব নওগাঁয় শফিউল আযম টুটুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলার চকনিরখীন বা ঠুকনি পাড়া বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উৎযাপন। সীতাকুণ্ডে সারাদেশের ন্যায় শারদীয় দুর্গাপূজা শুরু সীতাকুণ্ডে সাংবাদিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে দূর্গাপূজায় বস্ত্র বিতরণ নওগাঁর পোরশায় বাড়ি ফেরার পথে দস্যুতার ঘটনা, ২৪ ঘণ্টায় আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

স্ত্রী উধাও, পুরস্কার ঘোষণা মনিরের

  • Update Time : Thursday, October 16, 2025
  • 172 Time View

স্টাফ রিপোর্টার: শোবিজ অঙ্গনের পরিচিত মেকআপশিল্পী মনির হোসেন এখন চরম মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছেন। সম্প্রতি তার স্ত্রী রিয়া আক্তার প্রায় ৪ লাখ ৭৫ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে এক প্রেমিকের সঙ্গে পালিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। মনির জানান, হঠাৎ একদিন দেখি রিয়া বাসায় নেই। খোঁজ নিয়ে জানতে পারি, সে আমার সঞ্চিত সব টাকা ও স্বর্ণ নিয়ে পালিয়েছে। আমি ভেবেছিলাম আমাদের সম্পর্কটা ভালো ছিল কিন্তু এমন বিশ্বাসঘাতকতা করবে তা ভাবতেও পারিনি। তিনি আরও বলেন, “গত বছর পারিবারিকভাবে রিয়াকে বিয়ে করেছিলাম। সবকিছু স্বাভাবিক চলছিল। হঠাৎ করে গত মাসে বাসা থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। এখন আদালতে মামলা করেছি। কেউ তাকে সন্ধান দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।” রিয়া আক্তারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য, দীর্ঘ এক যুগ ধরে শোবিজ অঙ্গনে কাজ করছেন মেকআপ আর্টিস্ট মনির হোসেন। নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে তার মেকআপের আলাদা সুনাম রয়েছে। দেশ ছাড়িয়ে বিদেশের শিল্পীরাও তার হাতে সাজিয়েছেন নিজেদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST