
শান্তি আক্তার, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা ছাত্রদলের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় শহরের মুক্তির মোড় থেকে মিছিলটি শুরু হয়ে কবিরাজ পেট্রোল পাম্প এলাকা প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা জেলা ছাত্রদলের “একতরফা ও বিতর্কিত কমিটি” বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন মাঠে রাজনীতি করা ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের মূল্যায়ন না করে নতুন কমিটি গঠন করা হয়েছে। এসময় বক্তারা বলেন, দলের দুঃসময়ে যারা রাজপথে সক্রিয় ছিল, তাদের বাদ দিয়ে গঠিত কমিটি সাধারণ নেতাকর্মীরা মেনে নেবে না। দ্রুত সময়ের মধ্যে এই কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা। মশাল মিছিলে জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। পুরো কর্মসূচিতে শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।
Leave a Reply