1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁ সদরে পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার, মোটরসাইকেল-চাকু উদ্ধার
September 15, 2026, 3:45 pm
Title :
নওগাঁয় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নওগাঁয় নির্বাচনের জন্য আগাম দোয়া কামনা জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলা শাখার ১৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন ‎কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিককে স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত নওগাঁর ধামুইর হাটে পৈতৃক জমি জবরদখল ও প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি মান্দায় চোলাই মদের বিরুদ্ধে বড় অভিযান ২১০৫ লিটার ওয়াশসহ মদ তৈরির উপকরণ ধ্বংস, গ্রেফতার ১ মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশি নাগরিক আটক মহেশপুরে জমি বিরোধে গাছ কেটে নেওয়ার অভিযোগ, আদালতের মামলা চলাকালেই দখলের চেষ্টা জাতীয় শিক্ষক ফোরামের ঝিনাইদহ অঞ্চলের উপ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন মাওলানা শাহ্ মো. এনামুল হক ফয়েজী নওগাঁ সদরে পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার, মোটরসাইকেল-চাকু উদ্ধার

নওগাঁ সদরে পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার, মোটরসাইকেল-চাকু উদ্ধার

  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • 65 Time View

 শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। গ্রেফতাররা হলেন—মোঃ সম্রাট হোসেন (৩২), পিতা—মোঃ আব্দুল হাকিম, সাং—মশরপুর এবং মোঃ সাগর হোসেন (৩৪), পিতা—মোঃ আলতাব হোসেন, সাং—বরুনকান্দি। তারা উভয়েই নওগাঁ সদর থানা ও জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, এসি মেরামতের কথা বলে মোবাইল ফোনে এসি মেকানিক সালমান ও মাশরাফিকে শিবপুর বাইপাস এলাকায় ডেকে নেয় অজ্ঞাতনামা তিন ব্যক্তি। পরে তাদের মোটরসাইকেলে তুলে বর্ষাইল চকআতিথা স্কুলের উত্তর পাশে নিয়ে যায়। সেখানে চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাদের শার্ট ও প্যান্টের পকেট ধরে টানাটানি করে টাকা ছিনতাইয়ের চেষ্টা করা হয়। একপর্যায়ে তাদের কাছে থাকা দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও এসি মেরামতের সরঞ্জাম ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ সদর থানার স্পেশাল টিম অভিযান পরিচালনা করে সম্রাট হোসেন ও সাগর হোসেনকে গ্রেফতার করে। পুলিশ জানায়, গ্রেফতারদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন, ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অপর আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST