1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মান্দায় চোলাই মদের বিরুদ্ধে বড় অভিযান ২১০৫ লিটার ওয়াশসহ মদ তৈরির উপকরণ ধ্বংস, গ্রেফতার ১
September 15, 2026, 12:33 am
Title :
নওগাঁর ধামুইর হাটে পৈতৃক জমি জবরদখল ও প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি মান্দায় চোলাই মদের বিরুদ্ধে বড় অভিযান ২১০৫ লিটার ওয়াশসহ মদ তৈরির উপকরণ ধ্বংস, গ্রেফতার ১ মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশি নাগরিক আটক মহেশপুরে জমি বিরোধে গাছ কেটে নেওয়ার অভিযোগ, আদালতের মামলা চলাকালেই দখলের চেষ্টা জাতীয় শিক্ষক ফোরামের ঝিনাইদহ অঞ্চলের উপ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন মাওলানা শাহ্ মো. এনামুল হক ফয়েজী নওগাঁ সদরে পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার, মোটরসাইকেল-চাকু উদ্ধার সীতাকুণ্ডে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত ধামইরহাটে ৮০ পিস টেপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহেশপুরে প্রাথমিক বিদ্যালয়ের গাছ নিলামের সিডিউল কিনতে না দেওয়ার অভিযোগ সীতাকুণ্ডে সহকারী কমিশনারের (ভূমি) সাথে সাংবাদিক উন্নয়ন সংস্থার সৌজন্য সাক্ষাৎ

মান্দায় চোলাই মদের বিরুদ্ধে বড় অভিযান ২১০৫ লিটার ওয়াশসহ মদ তৈরির উপকরণ ধ্বংস, গ্রেফতার ১

  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • 29 Time View

শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি: পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর মান্দা থানায় চোলাই মদ উৎপাদনের বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে মাটির নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মান্দা থানাধীন ১ নম্বর ভারশোঁ ইউনিয়নের কসবা মান্দা গ্রামের আমতি রানীর বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ২ হাজার ১০৫ লিটার ওয়াশ/চোলাই মদ তৈরির উপাদান উদ্ধার করে জব্দ তালিকামূলে জব্দ করা হয়। জব্দকৃত আলামতের মধ্য থেকে রাসায়নিক পরীক্ষার জন্য এবং বিচারকার্যে উপস্থাপনের উদ্দেশ্যে প্রয়োজনীয় নমুনা পৃথক পৃথক বোতলে সংরক্ষণ করা হয়েছে। অবশিষ্ট আলামত পচনশীল, দুর্গন্ধযুক্ত ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় সাক্ষীদের উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ধ্বংস করা হয়। এ ঘটনায় গ্রেফতার আসামিসহ পলাতক দুই আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, অভিযানে জব্দ করা চোলাই মদ তৈরির উপকরণগুলো মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল। চোলাই মদসহ সব ধরনের মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। চোলাই মদসহ সব ধরনের মাদক সমাজ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষকে এগিয়ে এসে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST