
শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ দল ধামইরহাট পৌরসভার চকযদু (দক্ষিণপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আসামির বসতবাড়ির সামনে গ্যারেজের ভেতর থেকে মো. মেহেদী হাসান (২৯)-কে আটক করা হয়। তিনি চকযদু (দক্ষিণপাড়া) গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৮০ পিস টেপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply