
শান্তি আক্তার : নওগাঁ প্রতিনিধি জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার ভীমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ সাইফুল ইসলাম (৪৩)। তিনি নওগাঁ সদর উপজেলার পয়না দক্ষিণপাড়ার মৃত মজিবর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ সদর থানাধীন বলিহার ইউনিয়নের পয়না গ্রামে অভিযান পরিচালনা করে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এর আগেও মাদকসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় নওগাঁ সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply