1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সীতাকুণ্ডে ইউনিয়ন নির্বাচনে জামায়াতের মেম্বার প্রার্থী এ কে আজাদের নাম ঘোষণা
September 12, 2026, 11:16 pm
Title :
নওগাঁয় ইয়াবা-হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, আগেও ৫ মামলা পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ পদ্মায় নৌকা ডুবি: শিশুসহ ১০ জনকে উদ্ধার করল বিএসএফ, নিখোঁজ ১ নওগাঁয় পৃথকভাবে দুই বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁয় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১০ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন সীতাকুণ্ডে ইউনিয়ন নির্বাচনে জামায়াতের মেম্বার প্রার্থী এ কে আজাদের নাম ঘোষণা নওগাঁর মহাদেব পুরে নারী ইউ, পি,সদস্যের মরদেহ উদ্ধার। পত্নীতলায় মধ্যরাতে ঝটিকা অভিযান কয়েক লক্ষ টাকার চোরাইমালসহ দুই কুখ্যাত চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে ৮ কারবারি গ্রেপ্তার

সীতাকুণ্ডে ইউনিয়ন নির্বাচনে জামায়াতের মেম্বার প্রার্থী এ কে আজাদের নাম ঘোষণা

  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
  • 4 Time View

 এ জেড ভূঁইয়া রাজু, সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ৪ নম্বর মুরাদপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেম্বার পদপ্রার্থী হিসেবে মু.আবুল কালাম আজাদের নাম ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সীতাকুন্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্হিত ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ শহিদ ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হিসেবে মু. আবুল কালাম আজাদের নাম ঘোষণা করা হয়।তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত ইসলামীর আমির মু,আলাউদ্দিন শিকদার,চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত ইসলামীর সাংগঠনিক সম্পাদক মু.আনোয়ার সিদ্দিক চৌধুরী,সীতাকুণ্ড উপজেলা জামায়াত ইসলামীর বর্তমান আমির মু.আবু তাহের,সাবেক আমির মাও.তৌহিদুল হক চৌধুরী, উপজেলা জামায়াতের বর্তমান সেক্রেটারি মু.কুতুব উদ্দিন শিবলী ও উপজেলার মুরাদপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির শহিদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াতে ইসলামীর মুরাদপুর ইউনিয়ন সেক্রেটারি মু.মোর্শেদুল আলম চৌধুরী। এ সময় মুরাদপুর ইউনিয়নের সাধারণ জনগণসহ জামায়াতে ইসলামীর অর্ধ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর মু.আবুল কালাম আজাদ বলেন নির্বাচনে তিনি এলাকার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।নির্বাচিত হলে ওয়ার্ডের সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST