1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
পদ্মায় নৌকা ডুবি: শিশুসহ ১০ জনকে উদ্ধার করল বিএসএফ, নিখোঁজ ১
September 12, 2026, 11:16 pm
Title :
নওগাঁয় ইয়াবা-হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, আগেও ৫ মামলা পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ পদ্মায় নৌকা ডুবি: শিশুসহ ১০ জনকে উদ্ধার করল বিএসএফ, নিখোঁজ ১ নওগাঁয় পৃথকভাবে দুই বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁয় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১০ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন সীতাকুণ্ডে ইউনিয়ন নির্বাচনে জামায়াতের মেম্বার প্রার্থী এ কে আজাদের নাম ঘোষণা নওগাঁর মহাদেব পুরে নারী ইউ, পি,সদস্যের মরদেহ উদ্ধার। পত্নীতলায় মধ্যরাতে ঝটিকা অভিযান কয়েক লক্ষ টাকার চোরাইমালসহ দুই কুখ্যাত চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে ৮ কারবারি গ্রেপ্তার

পদ্মায় নৌকা ডুবি: শিশুসহ ১০ জনকে উদ্ধার করল বিএসএফ, নিখোঁজ ১

  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
  • 7 Time View

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা নদীতে ধানবোঝাই নৌকা ডুবে শিশুসহ ১০ জনকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় একজন সাতরে বাংলাদেশে ফিরে এলেও আরও একজন নিখোঁজ রয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে সদর উপজেলার বাখর আলী থেকে জোহরপুর বকরি পাড়া এলাকায় নদীপথে যাওয়ার সময় পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। স্রোতের চাপে নৌকাটি ডুবে গেলে এতে থাকা ১২ জনের মধ্যে ১০ জনকে ভারতীয় সীমান্তের কাছাকাছি টহলরত বিএসএফ সদস্যরা স্পিডবোট নিয়ে গিয়ে উদ্ধার করেন। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—এক মাস বয়সী শিশু মোসা. তানিসা, মো. রাসেল (২৬), মো. সওদাগর (৪০), মো. ইব্রাহিম (৫০), মো. সানাউল্লাহ (৯), আলামিন (৯), ইব্রাহিম (৬০), মোসা. সখিনা (৪৫), মোসা. নিলুফা (৩৫) ও মোসা. তানিয়া (২২)। তাদের সবার বাড়ি সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর টেক-বকরিপাড়া এলাকায়। এদিকে একই নৌকায় থাকা মো. ওয়াসিম (২৩) সাঁতরে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হয়েছেন। তবে মো. মোস্তফা (৬০), পিতা মৃত আলতাফ হোসেন, এখনো নিখোঁজ রয়েছেন। জানা গেছে, নারায়ণপুর ইউনিয়নের বকরিপাড়া গ্রামের মতির পরিবারের ১২ জন ধানবোঝাই একটি নৌকায় করে নদীপথে যাওয়ার সময় স্রোতের চাপে নৌকাটি ডুবে যায়। ঘটনাস্থলের কাছাকাছি বিএসএফের একটি টহল দল অবস্থান করায় তারা দ্রুত স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পানিতে ডুবে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করে। উদ্ধার হওয়া ১০ জন বর্তমানে ভারতীয় বিএসএফের খান্দুয়া ক্যাম্পের হেফাজতে রয়েছেন। পরবর্তীতে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে। নিখোঁজ মো. মোস্তফার সন্ধানে উদ্ধার তৎপরতা ও প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST