
সীতাকুন্ড(চট্টগ্রাম) প্রতিনিধি।।চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে সীতাকুণ্ড মতেল থানার বর্তমান অফিসার ইনচার্জ(ওসি)মোঃমহিনুল ইসলাম এ থানায় যোগদানের পর থেকে দক্ষতা ও পেশাদারিত্বের সমন্বয়ে দায়িত্ব পালন করায় দ্বিতীয় বারের মত চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ(ওসি)হিসাবে নির্বাচিত হয়েছেন।সূত্রে জানা যায়,সীতাকুণ্ড মডেল থানায় যোগদানের পর ওসি মহিনুল ইসলামের সক্রিয় তদারকিতে থানা পুলিশের কার্যক্রমে যেমন গতি ফিরে এসেছে,তেমনি জোরদার হয়েছে নিয়মিত পুলিশি টহল।অপরাধ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি সাধারণ মানুষের আইনি সেবা করেছেন সহজীকরণ।এছাড়া অস্ত্র উদ্ধার,নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার,মাদক ও অপরাধ দমন সহ মামলার সুষ্ঠু তদন্ত তদারকিতেও তাঁর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।সর্বোপরি থানাকে জনবান্ধবে পরিনত করতে রয়েছে তাঁর সক্রিয় আন্তরিকতা।
Leave a Reply