
শান্তি আক্তার : নওগাঁ প্রতিনিধি নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ৫৫০ লিটার চোলাইমদ ও চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ দল উপজেলার ৮ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ চোলাইমদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মোঃ তাজিমুদ্দীন (৩৮), মোঃ হাফিজুর রহমান (৫৬) ও শ্রী রনজিত (৪২)। তারা নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে অবৈধভাবে চোলাইমদ তৈরি ও বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার কথা স্বীকার করেছে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Leave a Reply