1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঝিনাইদহে কুকুরের কামড়ে নারী শিশুসহ অর্ধশত আহত
October 23, 2026, 5:45 am
Title :
মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব নওগাঁয় শফিউল আযম টুটুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলার চকনিরখীন বা ঠুকনি পাড়া বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উৎযাপন। সীতাকুণ্ডে সারাদেশের ন্যায় শারদীয় দুর্গাপূজা শুরু সীতাকুণ্ডে সাংবাদিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে দূর্গাপূজায় বস্ত্র বিতরণ নওগাঁর পোরশায় বাড়ি ফেরার পথে দস্যুতার ঘটনা, ২৪ ঘণ্টায় আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামকে জেলা প্রশাসনের শুভেচ্ছা স্মারক প্রদান নওগাঁর পত্নী তলায় ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ নেশা কারবারী আটক

ঝিনাইদহে কুকুরের কামড়ে নারী শিশুসহ অর্ধশত আহত

  • Update Time : Monday, June 19, 2023
  • 329 Time View

ফিরোজ আহম্মেদ ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নারী পুরুষ ও শিশু রয়েছে। কুকুরের কাামড়ে আহতদের কাালীগঞ্জ, ঝিনাইদহ ও যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে। কুকুরে কামড়ানো রোগীদের মধ্যে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। সোমবার সকালে কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম থেকে প্রথমে সাদা রংয়ের একটি কুকুর কামড়ানো শুরু করে। এরপর পথচারী, দোকানি, স্কুলছাত্রী ও শিশুদের কামড়াতে থাকে। স্থানীয়রা কুকুরটিকে ধাওয়া করলে সেখান থেকে দৌড়ে কালীগঞ্জ পৌর শহরের বলিদাাপাড়া, নিশ্চিন্তপুর ও হেলাই গ্রামের বিভিন্ন এলাকা থেকে কামড়িয়ে জখম করে। হাসপাতালে ভর্তি শহরের বলিদাপাাড়ার রাখি বেগম নামে একক গৃহবধূ জানান, সকালে আমি বাড়ির পাশে কাজ করছিলাম। হঠাৎ একটি কুকুর এসে আমার উপর হামলে পড়ে। কিছু বুঝে উঠার আগেই আমার হাত কামড়ে ধরে। আমি অনেক চেষ্টা করেও কুকুরটিকে ছাড়াতে পারছিলাম না। এসময় প্রতিবেশিদের সহযোগীতায় আমি মুক্ত হয়। হাসপাতালে চিকিৎসাধীন কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা সঞ্জিত কুমার কালু জানান, বেলা ১১টার দিকে আমি বাড়ি থেকে বের হয়ে আসা মাত্রই একটি কুকুর আমার পায়ে কামড়ে ধরে। অনেক চেষ্টা করেও ছাড়ানো যাচ্ছিলো না। এসময় আমি নিজেই কুকুরের মুখের মধ্যে দুই হাত দিয়ে ছাড়িয়ে নিই। এসময় কুকুরের দাতে আমার দুই হাতের ছয়টি আঙ্গুল ক্ষতিগ্রস্ত হয়। কালীগঞ্জ শহরের সংরক্ষিত কাউন্সিলর শামছুন্নাহার বীনা জানায়, তার এলাকায় প্রায় ১০ জনের মতো নারী পুরুষকে পাগলা কুকুরে কামড়িয়েছে। আমি যাদেরকে হাসপাতালে ভর্তি ও চিকিৎসায় সহযোগীতা করেছি। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার ইমরান হোসেন জানান, কুকুরে কামড়ানো অবস্থায় দুপুর পর্যন্ত ১৭ জন রোগী ভর্তি হয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে কুকুরে কামড়ানোর বাইট মার্ক রয়েছে। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাক্সিন দেওয়া হয়েছে। সবাইকে বাড়িতে পাঠিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া দুইজনের কামড়ের আঘাত বেশি গুরুতর হওয়ায় তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করা হয়েছে। কুকুরে কামড়ানো রোগীদের জন্য হাসপাতালে পর্যাপ্ত ভ্যাক্সিন মজুদ রয়েছে বলেও যোগ করেন এ চিকিৎসক। উল্লেখ্য, এর আগে ৩০ মে জেলা শৈলকুপা উপজেলা শহরের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে ১৪ জন জখম হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST