1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩ জনকে কারাদণ্ড  
October 24, 2026, 12:18 pm
Title :
সীতাকুণ্ডে সাংবাদিক জয়নাল আবদিন গ্রেপ্তার: গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ তদন্তের দাবি মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব নওগাঁয় শফিউল আযম টুটুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলার চকনিরখীন বা ঠুকনি পাড়া বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উৎযাপন। সীতাকুণ্ডে সারাদেশের ন্যায় শারদীয় দুর্গাপূজা শুরু সীতাকুণ্ডে সাংবাদিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে দূর্গাপূজায় বস্ত্র বিতরণ নওগাঁর পোরশায় বাড়ি ফেরার পথে দস্যুতার ঘটনা, ২৪ ঘণ্টায় আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামকে জেলা প্রশাসনের শুভেচ্ছা স্মারক প্রদান

অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩ জনকে কারাদণ্ড  

  • Update Time : Tuesday, April 25, 2023
  • 317 Time View

 

 

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:

 

দিনাজপুরের খানসামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় গোয়ালডিহি ইউনিয়নে ৩ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার ৬ নং গোয়ালডিহি ইউনিয়নের নলবাড়ীতে বালুবাহী ট্রাক্টরে করে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ ধারায় ৩ জনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান। এসময় উপস্থিত ছিলেন খানসামা থানা অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায়। ৩ নং আংগারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামের ভাদুসাপাড়ার আব্দুল জলিল (৫০), হাসিমপুর গ্রামের চকপাড়ার রেজাউল ইসলাম (৪০) এবং বড়ুয়া বেড়াকুঠি এলাকার বেলাল হোসেন (৩৫)।  এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান বলেন, উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের নলবাড়ীতে কিছু অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন করেছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এ কারাদণ্ড প্রদান করা হয়। তবে আগামীতেও অবৈধভাবে বালু উত্তলন করলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST