1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
September 21, 2026, 5:44 am
Title :
শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি আগামী প্রজন্মের অধিকার ও টেকসই উন্নয়ন: সংকটে ও সম্ভাবনায় আমাদের শিশুরা মানবাধিকার: শ্লোগান থেকে বাস্তবে রূপান্তরের চ্যালেঞ্জ ও দিনাজপুরের প্রেক্ষাপট রোজগারের উদ্দেশ্যে বিদেশ বিভুঁইয়ে গিয়ে লাশ হয়ে ফেরা,- এ যেন নিয়তির নির্মম পরিহাস কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ ২জন আটক। সমসাময়িক আইন বিষয়ে ও আইনগত সহায়তা প্রদান কার্যক্রমে স্থানীয় নাগরিক সমাজ সংগঠনসমূহের অন্তর্ভুক্তিকরণপ্রবন্ধক গণতান্ত্রিক অধিকার রক্ষায় কৌশলগত নিষ্ক্রিয়করণ ও আমাদের করণীয় প্রবন্ধক দিনাজপুরের বিরলে জাঁকজমকপূর্ণ বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত তরুণ প্রজন্মের এগিয়ে যাওয়ার চাবিকাঠি জলবায়ু পরিবর্তনের প্রাবহে বিপন্ন কৃষি ও জীবিকা

উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • Update Time : শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫
  • 554 Time View

মোঃসুজন আহমেদ সিরাজগন্জ জেলা প্রতিনিধি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে দিবসটি পালন করা হয়। বিকেলে উল্লাপাড়া বিজ্ঞান কলেজের পশ্চিম পাশ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো এলাকা ছিল উৎসবমুখর পরিবেশে মুখরিত। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস ছালাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রাপ্ত, সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার, আজিজুর রহমান মানু, কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল মোমেন শফি, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মকুল হোসেন, পৌর বিএনপির সাবেক সদস্য আশরাফুল ইসলাম মিন্টু, ঢাকা মহানগর কৃষক দলের সাবেক সভাপতি আব্দুল মতিন সরকার, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের সাবেক জিএস রফিকুল ইসলাম রফিক, যুবদল নেতা মিজানুর রহমান বাবু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহীন রেজা, যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন, খাজা মঈন উদ্দিন, ছাত্র দলের সাবেক আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদ বিন মজিদ এবং সরকারি আকবর আলী কলেজ ছাত্র দলের সভাপতি রিফাত হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিন থেকেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম নতুন গতি পায়। তারা এই দিবসের চেতনায় ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। দিনব্যাপী আয়োজনে উল্লাপাড়া ছিল উৎসবমুখর পরিবেশে মুখরিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST