1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কোটচাঁদপুরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জম্মবার্ষিকী পালিত
June 27, 2026, 12:43 am
Title :
নওগাঁর মহাদেবপুরের মোমিনপুর হাটে মাসে বিক্রি হয় দুই কোটি টাকার কাঁচা ঝাল নওগাঁর ধামইরহাটে সম্পত্তির লোভে বৃদ্ধ মায়ের ওপর হামলা, ছেলে গ্রেফতার ঝিনাইদহে শৈলকূপা ১ মাদকসেবীর কারাদণ্ড নওগাঁয় ২৭০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা নওগাঁর পত্নীতলা উপজেলায় আকবরপুর ইউনিয়নে ড্রেন নির্মাণ ও রাস্তার হিয়ারিং – এর শুভ উদ্বোধন। কোটচাঁদপুরে এডিপির সামগ্রী বিতরণ: শিক্ষার্থীদের সাইকেল, হতদরিদ্রদের মাঝে ছাগল প্রদান কোটচাঁদপুরে ছাত্রশিবিরের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কোটচাঁদপুরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জম্মবার্ষিকী পালিত

  • Update Time : শনিবার, আগস্ট ৫, ২০২৩
  • 269 Time View

মোঃ আবু সুফিয়ান শান্তি ঝিনাইদহ স্টাফ রিপোর্টারঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা আঃলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (৫ই আগষ্ট) শনিবার সকালে উপজেলা আঃলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আঃলীগের সভাপতি শরিফুন্নেচ্ছা মিকি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাজান আলী”র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আঃলীগের সহ সভাপতি ও ঝিনাইদহ -৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা আঃলীগের সহ সভাপতি ফারজেল হোসেন মন্ডল, পৌর আঃলীগের সভাপতি কাজী আলমগীর,উপজেলা আঃলীগের সাবেক সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা কায়দার রহমান, কুশনা ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান বুলবুল, যুবলীগ নেতা শেখ হেকিম প্রমুখ। বক্তারা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের কর্মময় জীবন সম্পর্কে বিষদ আলোচনা করেন। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও শেখ কামাল এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আঃলীগের সহ সভাপতি নুরুল ইসলাম খান বাবলু,সহ সভাপতি লুৎফর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, উপজলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলার গাজী তানজিমা, পৌর আঃলীগের সাধারণ সম্পাদক রিপন মন্ডল, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন লিমন সহ উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST