1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঠাকুরগাঁও জেলায় ৮০ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
May 25, 2026, 9:03 am
Title :
ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাদের নামে মামলা নওগাঁয় ইটভাটার কারনে বায়ুদূষণ, ফসল বিনাশের পথে, ভাটা সরানোর জন্য এই আন্দোলন ” মানববন্ধন “- কর্মসূচি পালন কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ৫০০ অসহায় পরিবারকে ১০ লাখ টাকা অর্থ সাহায্য করলেন- মাননীয় এমপি মহোদয় নওগাঁর মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা ন্যায়বিচার বা সুবিচার একটি সমাজের মূল ভিত্তি নওগাঁ জেলার একমাত্র জামায়াত এম পি ইন্জিঃ মোঃ এনামুল হকের নিকট ধামুইরহাট– পত্নী তলা এলাকাবাসীর জিজ্ঞাসা মানবিক ভ্যানচালক বেলালের উদ্যোগে ” ফ্রী মেডিক্যাল ক্যাম্প “-এর আয়োজন। শৈলকুপায় হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ব্লাস্ট দিনাজপুর ইউনিট কর্তৃক আইনজীবী এবং সিএসও লিডারদের জন্য সমসাময়িক আইন এবং নীতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলায় ৮০ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ২৮, ২০২৩
  • 247 Time View

মোঃ সোহেল রানা নিজস্ব প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা পুলিশ কর্তৃক ৮০ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং সকল থানা পুলিশ কর্তৃক ০৬টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয় গত ২৭/১২/২০২৩ খ্রি. ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক মহোদয়ের সার্বিক দিক-নিদের্শনায় অত্র জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ৮০(আশি) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ঘটনা- ১ঃ পীরগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন পৌরসভাধীন ০৪নং ওয়ার্ড এর অন্তর্গত রঘুনাথপুর মৌজাস্থ জনৈক জয়নাল কাউন্সিলার এর বাসা হইতে মুন্সিপাড়া গামী জনৈক মোঃ আজগর আলী এর বসতবাড়ীর সামনে পাকা রাস্তাার উপর থেকে ৮০(আশি) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নাম- ১. রনি শীল (১৮), পিতা-ভবানন্দ শীল, স্থায়ী : গ্রাম-সেনুয়া, উপজেলা/থানা- পীরগঞ্জ(ঠাকুরগাঁও), জেলা-ঠাকুরগাঁও। ২. শ্রী কমল শীল (২৪), পিতা- তুলাশী শীল, স্থায়ী : গ্রাম-মাহানপুর, উপজেলা/থানা- বীরগঞ্জ, জেলা-দিনাজপুর। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।  এছাড়াও গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার সদর থানা- ০২ টি, পীরগঞ্জ থানা- ০১ টি, হরিপুর থানা- ০১ টি এবং বালিয়াডাঙ্গী থানা- ০২ টিসহ সর্বমোট ০৬ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়। ঠাকুরগাঁও জেলার সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর। আপনাদের যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন- ০১৩২০-১৩৭৩০০ (পুলিশ সুপার, ঠাকুরগাঁও), ০১৩২০-১৩৮২৯৮ (কন্ট্রোল রুম ঠাকুরগাঁও)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST