1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মান্দা ইউএনও’র সঙ্গে অসকস সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
September 21, 2026, 9:30 pm
Title :
মান্দা ইউএনও’র সঙ্গে অসকস সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে ছিনতাই চক্রের দুই হোতা গ্রেপ্তার নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন পরিবেশ আইন সেন্ট্রাল এশিয়ায় ক্ষমতার খেলা: ভূ-রাজনীতি, রাষ্ট্রীয় কব্জা এবং ব্যবসার নতুন সমীকরণ জলবায়ু পরিবর্তন, সুপেয় পানির সংকট এবং জনস্বাস্থ্য ঝুঁকি: বিপন্ন সামাজিক কাঠামো ও উত্তরণের পথ শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি আগামী প্রজন্মের অধিকার ও টেকসই উন্নয়ন: সংকটে ও সম্ভাবনায় আমাদের শিশুরা মানবাধিকার: শ্লোগান থেকে বাস্তবে রূপান্তরের চ্যালেঞ্জ ও দিনাজপুরের প্রেক্ষাপট

মান্দা ইউএনও’র সঙ্গে অসকস সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
  • 5 Time View

 শান্তি আক্তার : নওগাঁ প্রতিনিধি নওগাঁর মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুনের সঙ্গে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) বাংলাদেশ, মান্দা উপজেলা শাখার সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক পরিচিতির মধ্য দিয়ে মান্দা উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন সামাজিক বিষয়ে আলোচনা করা হয়। সাক্ষাৎকালে মান্দা উপজেলা অসকসের সংগঠনের নামীয় তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আতিয়া খাতুনের হাতে হস্তান্তর করা হয়। একই সঙ্গে তাকে মান্দা উপজেলা অসকসের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়। মতবিনিময়কালে ইউএনও মোসাঃ আতিয়া খাতুন বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা একটি সুশৃঙ্খল বাহিনীর প্রতিচ্ছবি। মান্দার মতো বৃহৎ উপজেলার কাঙ্ক্ষিত উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সমুন্নত রাখতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সহযোগিতা প্রয়োজন। তিনি অসকসের সকল সদস্যের সহযোগিতা কামনা করেন এবং সংগঠনের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও নওগাঁ জেলা সভাপতি সার্জেন্ট (অব.) মোঃ সাইদুল ইসলাম হেলাল, নওগাঁ জেলা সিনিয়র সহসভাপতি ও মান্দা উপজেলা সভাপতি সার্জেন্ট (অব.) আনিছার রহমান মামুন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও মান্দা উপজেলা সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল (অব.) নেকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক ল্যান্স কর্পোরাল (অব.) আমিনুল ইসলাম। এছাড়া সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) এমদাদুল হক, ওয়ারেন্ট অফিসার (অব.) নাজিমউদ্দীনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST