1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ও অবস্থান কর্মসূচি
May 8, 2026, 6:11 pm
Title :
নওগাঁয় ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ও অবস্থান কর্মসূচি মহেশপুরে রাতের আঁধারে ফলন্ত বাগান কেটে রাস্তা নির্মাণের অভিযোগ টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের কৃষক কর্মশালা নওগাঁয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর মান্দায় ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের মাঝে ছাগল বিতরণ ধামইরহাটে দোকান চুরির ঘটনায় চোরাই ল্যাপটপ ও পেনড্রাইভসহ ৪ চোর গ্রেফতার শৈলকূপায় ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ কর্তৃক আয়োজিত বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণী নওগাঁয় ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি উল্লাপাড়ায় পার্টনার কংগ্রেস: কৃষিতে প্রযুক্তি ও সমন্বিত উদ্যোগের ওপর জোর প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা ” মহেশপুরে মরা পঁচা পশুর দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী ও শিক্ষক/শিক্ষার্থীরা

নওগাঁয় ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ও অবস্থান কর্মসূচি

  • Update Time : শুক্রবার, মে ৮, ২০২৬
  • 76 Time View

শান্তি আক্তার নওগাঁ প্রতিনিধি :

নওগাঁ সদর উপজেলার নওজোয়ান মাঠ থেকে শহীদ মিনার পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নওগাঁ জেলা শাখার একাংশের উদ্যোগে নবগঠিত জেলা কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রায় ২৫০ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মশাল মিছিলে বক্তারা অভিযোগ করেন, নবগঠিত জেলা কমিটি একতরফা, অগণতান্ত্রিক ও সিন্ডিকেটনির্ভরভাবে গঠন করা হয়েছে। তারা বলেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে বিতর্কিতভাবে এই কমিটি ঘোষণা করা হয়েছে, যা মাঠপর্যায়ের নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্য নয়।

বক্তারা দ্রুত বর্তমান কমিটি বিলুপ্ত করে ত্যাগী, যোগ্য ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচির একপর্যায়ে উত্তেজিত কয়েকজন নেতাকর্মী মুক্তির মোড়ে টায়ারে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধের চেষ্টা চালায়।

এতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে নেতৃবৃন্দের সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ হলে অংশগ্রহণকারীরা নওজোয়ান মাঠে ফিরে যান।

এদিকে, কর্মসূচি শেষে কিছু নেতাকর্মী বিচ্ছিন্নভাবে মশাল মিছিল অব্যাহত রেখেছেন বলেও জানা গেছে।

নওগাঁ সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST