1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
রাবার ড্যাম কমিটি সেক্রেটারী সুজনের রমরমা অবৈধ ব্যবসা আটকের পর অবৈধ অর্থের বিনিময়ে মুক্ত
September 23, 2026, 7:03 am
Title :
মহেশপুরে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদের চেক বিতরণ সীতাকুন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুরের দাফন সম্পন্ন ​ বাংলাদেশে বিচার বিভাগের শুদ্ধাচার ও আস্থা বৃদ্ধি: একটি প্রাতিষ্ঠানিক পর্যালোচনা বিশেষ নিবন্ধ শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি দুর্যোগ মোকাবিলা, প্রস্তুতি ও টেকসই উন্নয়ন: নিরাপদ ও সহনশীল বাংলাদেশ গড়ার অঙ্গীকার নওগাঁ ছেড়ে ‘তাল বেলাল’ এখন পঞ্চগড়ের দেবীগঞ্জে ২ হাজার ২০০ তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠন নেতৃত্বের নেপথ্যে শক্তির উৎস মান্দা ইউএনও’র সঙ্গে অসকস সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে ছিনতাই চক্রের দুই হোতা গ্রেপ্তার

রাবার ড্যাম কমিটি সেক্রেটারী সুজনের রমরমা অবৈধ ব্যবসা আটকের পর অবৈধ অর্থের বিনিময়ে মুক্ত

  • Update Time : শুক্রবার, মে ১২, ২০২৩
  • 324 Time View

 মাধবপুর প্রতিনিধি: মাধবপুর উপজেলার চৌমুহনী রাবার ড্যাম এলাকা থেকে বেশ কয়েক টি গাছ কাটার পর রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক সুজন মিয়া কে আটক করে পুলিশ। আটকের কয়েক ঘন্টা পর আবার তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। এই ঘটনা নিয়ে রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটি সদস্য সহ সচেতন লোকজনদের মধ্যে নানা আলোচনা সমালোচনা চলছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, উপজেলার চৌমুহনী ইউনিয়নের কৃষকদের সুবিধার কথা চিন্তা করে সরকার চৌমুহনী ইউনিয়নের বরুড়া এলাকায় কয়েক কোটি টাকা ব্যায়ে একটি রাবার ড্যাম নির্মান করেন। শুষ্ক মৌসুমে কৃষকরা সোনাই নদীর পানি আটক করে জমি চাষাবাদ করত। গত কয়েক বছর আগে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও অবৈধ ভাবে বালু উত্তোলনের কারনে সোনাই নদীর চৌমুহনী রাবার ড্যামটি বিধস্ত হয়। রাবার ড্যামের বিশাল এলাকা জুড়ে লাগানো হয় বিভিন্ন প্রজাতির গাছ গত বুধবার হঠাৎ করে রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক সুজন মিয়া কয়েকজন শ্রমিক নিয়ে রাবার ড্যাম এলাকা থেকে গাছ কাটা শুরু করে। গতকাল বৃহস্পতিবার পুনরায় গাছ কাটতে গেলে খবর পেয়ে কাশিমনগর ফাঁড়ি পুলিশ সেখানে অভিযান চালিয়ে গাছ কাটার শ্রমিক সহ পানি ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক সুজন মিয়া কে আটক করে এবং কাটা গাছ গুলো জব্দ করে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক সুজন মিয়া কে ছেড়ে দেয় পুলিশ। মুহুর্তের মধ্যে এই খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে সুজন মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার করা হলে তিনি জানান,কে বা কারা পুলিশকে ভুল তথ্য দিয়ে আমাকে ফাঁসাতে চেয়েছিল। রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোবারক মিয়া জানান,রাবার ড্যাম এলাকায় কিছু মরা গাছ ছিল , সে গুলো অনুমতি নিয়েই সেক্রেটারী কেটেছেন। কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল কাদির জানান, রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি , সেক্রেটারী সমিতির সকল সদস্যকে নিয়ে রেজুলেশন করে গাছ কেটেছেন। তাই সেক্রেটারী কে ছেড়ে দেওয়া হয়েছে তবে গাছ গুলো জব্দ রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST