1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
লাখাইয়ে হত্যা মামলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষ শুন্য অর্ধশতাধিক বাড়ি ঘর ভাংচুর
June 28, 2026, 3:46 am
Title :
নওগাঁর মহাদেবপুরের মোমিনপুর হাটে মাসে বিক্রি হয় দুই কোটি টাকার কাঁচা ঝাল নওগাঁর ধামইরহাটে সম্পত্তির লোভে বৃদ্ধ মায়ের ওপর হামলা, ছেলে গ্রেফতার ঝিনাইদহে শৈলকূপা ১ মাদকসেবীর কারাদণ্ড নওগাঁয় ২৭০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা নওগাঁর পত্নীতলা উপজেলায় আকবরপুর ইউনিয়নে ড্রেন নির্মাণ ও রাস্তার হিয়ারিং – এর শুভ উদ্বোধন। কোটচাঁদপুরে এডিপির সামগ্রী বিতরণ: শিক্ষার্থীদের সাইকেল, হতদরিদ্রদের মাঝে ছাগল প্রদান কোটচাঁদপুরে ছাত্রশিবিরের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

লাখাইয়ে হত্যা মামলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষ শুন্য অর্ধশতাধিক বাড়ি ঘর ভাংচুর

  • Update Time : রবিবার, জুলাই ৩০, ২০২৩
  • 317 Time View

মো ইফাজ খাঁ মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি লাখাই উপজেলার লক্ষ্মীপুর গ্রামে জহিরুল ইসলাম হত্যাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাংচুর থামছে না। হত্যাকাণ্ডের প্রায় ৪ মাস পর আবারও দ্বিতীয় দফায় প্রতিপক্ষের প্রায় অর্ধশতাধিক বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করা হয়। এ সময় বাড়িতে থাকা গৃহবধূ ও যুবতীদের ওপর অমানসিক নির্যাতন করে দাঙ্গাবাজরা। গত বুধবার মধ্যরাত থেকে ভোর রাত পর্যন্ত এ তাণ্ডব চলে। খবর পেয়ে লাখাই থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দাঙ্গাবাজরা গ্রামে প্রবেশের মুখে গাছ দিয়ে ব্যারিকেড দিয়ে ভাংচুর ও লুটপাট করায় পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছতে না পারায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। প্রসঙ্গত, ওই গ্রামের হিরা মেম্বার ও মুজিবুর মেম্বারের পক্ষের লোকজনের মাঝে গত ২৬ এপ্রিল সংঘর্ষ হয়। এতে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়। এ ছাড়াও বেশ কয়েকজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় মামলা করা হলে বেশ কয়েকজন আসামি বর্তমানে কারাগারে রয়েছে। এ সুযোগে পুরুষশূণ্য বাড়ি ঘরে একের পর এক হামলা, ভাংচুর ও লুটপাট করছে প্রতিপক্ষের লোকজন। এ বিষয়ে লাখাই থানার ওসি মোঃ নুনু মিয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST