1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
লোহাগড়ায় দ্রুত সাদী হত্যার বিচার দাবিতে মানববন্ধন
May 1, 2026, 12:28 am
Title :
মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: ৬২০০ লিটার ডিজেলসহ ট্রাক জব্দ, গ্রেফতার ২ ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ট্রাকসহ ৭ জন গ্রেপ্তার ফুলবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত  পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার ন্যায়বিচার নিশ্চিতে নওগাঁয় পালিত জাতীয় আইনগত সহায়তা দিবস–২০২৬ পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার রাজিবপুরে সাংবাদিকতার আড়ালে তেল সিন্ডিকেটের অভিযোগ: ১৩৫ টাকার পেট্রোল ৩০০ টাকায় বিক্রি, জড়িত ছাত্রদল-যুবদল নেতারাও শৈলকুপায় হত্যার ঘটনায় লুটপাট ঠেকাতে পুলিশির ব্যবস্থা গ্রহণ জীবননগরের ধান্যখোলায় মাদকবিরোধী মানববন্ধন, বন্ধের জোর দাবি

লোহাগড়ায় দ্রুত সাদী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

  • Update Time : শনিবার, জুলাই ২৯, ২০২৩
  • 294 Time View

স্টাফ রিপোর্টারঃ নড়াইলের লোহাগড়া উপজেলা লোহাগড়া ফিলিং স্টেশনের ম্যানেজার নিহত শেখ সাদী (৪৫)হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার (২৯ জুলাই) সকালে কালনা – বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলা পরিষদের মেইন গেটের সামনে ১ ঘন্টা ব্যাপী নিহত শেখ সাদী হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তাঁর পরিবার ও এলাকাবাসী। গত ২৫-৬-২৩ তারিখে লোহাগড়া ফিলিং স্টেশনের মালিক সৈয়দ বোরহান উদ্দিনের পাম্পের ম্যানেজার হিসাবে মৃত সাদী কর্মরত থাকাকালীন সময়ে মৃত্যু বরন করেন। এ ঘটনায় গত ১২-৭-২৩ তারিখে নিহত সাদীর স্ত্রী শাহিদা বেগম বাদী হয়ে নড়াইল আদালতে হত্যা মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত পিবিআই যশোরকে তদন্তের দায়িত্ব প্রদান করেন। মানববন্ধনে সাদীর স্ত্রী শাহিদা বেগম তার বক্তব্যে বলেন আমার স্বামীর স্বাভাবিক মৃত্যু হয় নাই, আমার স্বামীকে মিথ্যা ৩ কোটি টাকার অপবাদ দিয়ে বোরহান উদ্দিন, সোহেল,সোহাগ, সজিবসহ আরও ৩ থেকে ৪ জনে শারিরীক নির্যাতন করে মুখে বিষ পান করিয়ে হত্যা করেছে। লোহাগড়া ফিলিং স্টেশন এর মালিক ও দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন আমাদের পরিবারের সকল সদস্য কে খুন,গুম করে দেওয়া সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দিয়ে থানায় মামলা করতে দেওয়া হয় নাই, এবং আমার স্বামীর লাশ লোহাগড়ায় আনতে দেওয়া হয় নাই।পরবর্তীতে আমার স্বামী সাদীকে তাঁর গ্রামের বাড়ি বাগেরহাটে দাফন করা হয়েছে। কিন্ত এখন আমি স্বামী হারা বেদনায় এবং আমার মাসুম দুইটা মেয়ের বাবা হারিয়ে হত্যাকারীদের বিচারের দাবীতে আজ রাস্তায় এসে দাড়িয়েছি যাতে ন্যায্য বিচার পাই। মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য আদালতের কাছে আমার দাবী সঠিক তদন্ত করে আমার স্বামীকে যারা নির্যাতন করে হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া হোক। এ সময় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন মৃত সাদীর ভাই মোঃ বাকি বিল্লাহ,সাদীর কন্যা খাদিজা খানম, তাদের বক্তব্যে হত্যাকারী বোরহান উদ্দিন সহ সকল খুনিদের ফাঁসির দাবি জানান।এসময় বিচারের দাবিতে আরও বক্তব্য রাখেন পাচুড়িয়া গ্রামের মাসুদ লস্কার প্রমুখ। মানববন্ধন শেষে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে শেখ সাদী হত্যার সাথে জড়িত প্রধান আসামি সৈয়দ বোরহান উদ্দিন সহ অন্য আসামীদের শাস্তির দাবিতে লিখিত আবেদন পাঠান শেখ সাদীর স্ত্রী শাহিদা বেগম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST