1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথিতে পত্নীতলায় ঐতিহাসিক মঙ্গল শোভাযাত্রা: ৭-৮ হাজার ভক্তের সমাগম
September 6, 2026, 12:52 pm
Title :
দত্তনগর মথুরা ফার্মে রাতের আঁধারে পাকা ধান চুরি ​ শিশু অধিকার লঙ্ঘনের বহুমাত্রিক চালিকাশক্তি ও আমাদের করণীয় মানবতার মূর্ত প্রতীক সাংবাদিক আলমগীর নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মজয়ন্তী উদযাপিত মান্দায় ১৫০ লিটার ওয়াশ চোলাইমদ উদ্ধার, গ্রেপ্তার ১ নওগাঁয় অপরাধ নিয়ন্ত্রণে ‘এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স ও সাইবার ল্যাব’ উদ্বোধন নওগাঁয় বাংলাদেশ প্রেসক্লাব জেলা শাখার মাসিক মিটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে মানবাধিকার সংগঠনের পক্ষে খাবার বিতরণ বিশ্ব আদিবাসী নারী ও কন্যাশিশু দিবস ২০২৬: অধিকার, সহনশীলতা ও সমতলের প্রান্তিক আখ্যান বাক্‌স্বাধীনতা যেন হ্রাস পেয়ে যাচ্ছে

শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথিতে পত্নীতলায় ঐতিহাসিক মঙ্গল শোভাযাত্রা: ৭-৮ হাজার ভক্তের সমাগম

  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
  • 27 Time View

রিজওয়ান ​নওগাঁ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম পবিত্র আবির্ভাব তিথি ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে বিশ্বশান্তি ও দেশমাতৃকার কল্যাণ কামনায় নওগাঁর পত্নীতলায় এক বর্ণাঢ্য ও ঐতিহাসিক মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মহাস্বাড়ম্বরে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত ​শুক্রবার (৪ সেপ্টেম্বর, ২০২৬) দুপুর ২টায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পত্নীতলা উপজেলা শাখার উদ্যোগে এ জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবুজ সাহার সভাপতিত্বে এবং শংকর চক্রবর্তীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা ঘটে। ​মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক ও পত্নীতলার সাবেক তিনবারের সফল সংসদ সদস্য মোঃ সামসুজ্জোহা খান জোহা। তিনি তাঁর বক্তব্যে সম্প্রীতি ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: ​মোঃ আবদুল্লাহ আল ফারুক – সাধারণ সম্পাদক, পত্নীতলা উপজেলা বিএনপি ​উৎপল সাহা – সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ​উত্তম সাহা, উদয় হালদার ও প্রফেসর যামিনী কান্ত ​সুবোধ ওরাওঁ – সভাপতি, জাতীয় আদিবাসী পরিষদ ​বাসুদেব তিজ্ঞা – সাধারণ সম্পাদক, জাতীয় আদিবাসী পরিষদ ​শুনিরাম মিনজেসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ​মঙ্গল শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৭ থেকে ৮ হাজার পুণ্যার্থী ও ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবের নগরীতে পরিণত হয়। পরমেশ্বর শ্রীকৃষ্ণের কৃপা ও বিশ্বশান্তির প্রার্থনার মধ্য দিয়ে বর্ণাঢ্য এই শোভাযাত্রার সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST