
শান্তি আক্তার, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার মাসিক মিটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নওগাঁয় বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার আয়োজনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয়, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অসঙ্গতি, অনিয়ম ও মানুষের নানা সমস্যা তুলে ধরার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করা হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা ও মতামত উঠে আসে। সভা শেষে বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সার্বিক উন্নতি ও সফলতা কামনা করা হয়।
Leave a Reply