
রিজওয়ান, নওগাঁ
বিগত পলায়িত হাসিনা সরকারের আমলে যে দমন- পীড়ন তৎকালীন বিরোধী দলের নেতা কর্মীদের উপর হয়েছিল, সেই সময় নওগাঁ জেলার পত্নী তলা উপজেলার পাটিচড়া ইউনিয়ন পরিষদের মল্লিক পুর গ্রামের বাসিন্দা মেহেদী হাসান পলাশ তৎকালীন শাসকগোষ্ঠীর হাতে যে অমানবিকতার শিকার হয়েছিল আজই সেই ভয়াল দিন।
বিগত ২৮ অক্টোবর ২০২৩-এর ঢাকায় সমাবেশকে কেন্দ্র করে ডিবি পুলিশ কর্তৃক অন্যায়ভাবে আটক পরবর্তী সময়ে রাতে নির্যাতন ও নিপীড়ন শেষে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মামলা নং ৫৩১০ পরিবার পরিজন ছাড়া ৪ মাস ২ দিন পর কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক এবং ৩ বারের সফল ও সাবেক সংসদ সদস্য জনাব মোঃ সামসুজ্জোহা খান জোহা- র, সার্বিক সহযোগিতায় জামিনে মুক্তি পেয়েছিলেন।
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ৭ নং পাটিচরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান (পলাশ)। স্বৈরাচার সরকার পতন আন্দোলনে রাজপথের লড়াকু ভূমিকা রাখার অপরাধে তাকে ঐ সরকারের দমন-পীড়নের শিকার হতে হয়েছিল, জেল-জুলুম, অত্যাচার আর নির্যাতন কোনো কিছু তাকে দলের আদর্শ হতে টলাতে পারেনি।
বর্তমানে তিনি তার নিজশ্ব গতিতে দলকে এগিয়ে নেয়ার লক্ষে নিরলস কাজ করে চলেছেন ।তিনি আজকের দিনের স্মৃতি চারন করতে গিয়ে বলেন,দল আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু আমি দলকে কিছুই দিতে পারিনি, শুধু মাত্র চেষ্টা করে চলেছি মাত্র। জেল থেকে মুক্তি পাওয়ার পর প্রাক্তন এম পি মহোদয় জোহা ভাই আমাকে নিজ হাতে আমাকে মালা পড়িয়ে স্বাগত জানিয়েছিলেন।এটি আমার কাছে অ নে ক ব ড় পাওয়া।
Leave a Reply