1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
হরিণাকুণ্ডুতে চলন্ত ইজিবাইক চালককে কুপিয়ে জখম
September 21, 2026, 3:33 am
Title :
শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি আগামী প্রজন্মের অধিকার ও টেকসই উন্নয়ন: সংকটে ও সম্ভাবনায় আমাদের শিশুরা মানবাধিকার: শ্লোগান থেকে বাস্তবে রূপান্তরের চ্যালেঞ্জ ও দিনাজপুরের প্রেক্ষাপট রোজগারের উদ্দেশ্যে বিদেশ বিভুঁইয়ে গিয়ে লাশ হয়ে ফেরা,- এ যেন নিয়তির নির্মম পরিহাস কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ ২জন আটক। সমসাময়িক আইন বিষয়ে ও আইনগত সহায়তা প্রদান কার্যক্রমে স্থানীয় নাগরিক সমাজ সংগঠনসমূহের অন্তর্ভুক্তিকরণপ্রবন্ধক গণতান্ত্রিক অধিকার রক্ষায় কৌশলগত নিষ্ক্রিয়করণ ও আমাদের করণীয় প্রবন্ধক দিনাজপুরের বিরলে জাঁকজমকপূর্ণ বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত তরুণ প্রজন্মের এগিয়ে যাওয়ার চাবিকাঠি জলবায়ু পরিবর্তনের প্রাবহে বিপন্ন কৃষি ও জীবিকা

হরিণাকুণ্ডুতে চলন্ত ইজিবাইক চালককে কুপিয়ে জখম

  • Update Time : রবিবার, মে ৭, ২০২৩
  • 321 Time View

 হরিণাকুণ্ডু(ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাজেদ আলী (৩৮) নামে এক ইজিবাইক চালককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহত,মাজেদ আলী রিশখালি গ্রামের জুমাত আলীর ছেলে। শনিবার (৬ মে)দুপুরে উপজেলার তৈলটুপি সাধুহাটি সড়কের আমেরচারা ও পারদখলপুর মাঠের মাঝে সড়কের ওপর এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাজেদ জানান, তিনি ইজিবাইক চালিয়ে সাধুহাটি থেকে হরিণাকুণ্ডুর দিকে আসছিলেন। ঘটনাস্থলে পৌছলে ৫/৭জন দুর্বৃত্তা চলন্ত গাড়ি থামিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। তিনি দুর্বৃত্তদের কাউকে চিনতে পারেননি বলেও জানান। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন,ওই ইজিবাইকের যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে।পরে তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক তরিবুল ইসলাম জানান,আহতের পিঠের ডান পাশে এবং ডান হাতের কব্জির নিচে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার অবস্থা গুরতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ বলেন,ঘটনাটি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। দুর্বৃত্তদের ধরতে পুলিশ কাজ করছে।জমিজায়গা নিয়ে দ্বন্দের কারনে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST